অপরাধ

পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক, অপসারণের ঘোষণা ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক, অপসারণের ঘোষণা মেঘনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা মেঘনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মন্ত্রী ১৭ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে ইসি ১৭ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে ইসি
সব খবর

সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হচ্ছে। এর পাশাপাশি পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক সদস্য কর্মরত আছেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে এই সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। তিনি আরও বলেন, যদিও বর্তমানে পুলিশ সদর দপ্তর, ডিএমপি’র সাইবার ইউনিট ও সিআইডির মাধ্যমে অ্যাডহক ভিত্তিতে বিভিন্ন ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক অ্যানালাইসিস পরিচালিত হচ্ছে, তবে একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছে।

মন্ত্রী জানান, সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের সক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে জোর দিচ্ছে। মাস্টার ট্রেইনার পর্যায়ের কর্মকর্তাদের আরও কার্যকরভাবে দক্ষ করে তুলতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুবিধা বাড়ানো প্রয়োজন। তিনি দৃঢ়ভাবে বলেন, প্রয়োজনে বিদেশ থেকে ট্রেইনার এনে বা অত্যাধুনিক সুবিধা গড়ে তুলে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা হবে, যাতে পুলিশ বাহিনী সাইবার স্পেসসহ যেকোনো ধরনের অপরাধ মোকাবিলায় সর্বাত্মকভাবে প্রস্তুত থাকতে পারে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুল মতিন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বিগত ২০তম পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পেশ ও প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে অনুমোদন করা হয়। এছাড়াও, সভার গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় পিএসসি’র ভূমি ব্যবহারের জন্য এমআরটি’র প্রস্তাব পর্যালোচনা, বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সের বৈদেশিক অংশে প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দকরণ, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের অধীন একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র ‘গবেষণা ও উদ্ভাবন সেন্টার’ প্রতিষ্ঠাকরণ, পুলিশ স্টাফ কলেজ’র বিধিসমূহের সরকারি অনুমোদন, বাধ্যতামূলক প্রশিক্ষণগুলোকে পদোন্নতি ও পদায়নের অগ্রাধিকার শর্ত হিসেবে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ একাডেমিসর সদস্য প্রতিষ্ঠান হিসাবে দেশে প্রশিক্ষণ আয়োজন এবং বিদেশে প্রশিক্ষণার্থী প্রেরণের জন্য কার্যক্রম গ্রহণ, পিএসসি’র অবকাঠামো উন্নয়ন, মাস্টার্স ইন ফরেনসিক সায়েন্স এবং মাস্টার্স ইন ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড গভর্ন্যান্স কোর্স চালুকরণ, পুলিশ স্টাফ কলেজের রজতজয়ন্তী উদযাপন এবং ট্রেইনিং ফর দি সার্ক কান্ট্রিস ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন।