রাজনীতি

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বিদ্যুতের ভৌতিক বিলের স্থায়ী সমাধানে স্মার্ট মিটারের ওপর গুরুত্ব বিদ্যুতের ভৌতিক বিলের স্থায়ী সমাধানে স্মার্ট মিটারের ওপর গুরুত্ব সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষে আহত ৩ সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষে আহত ৩ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়ায় বিএনপি নেতা বহিষ্কার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়ায় বিএনপি নেতা বহিষ্কার পে-স্কেল ঘোষণার পর নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র পে-স্কেল ঘোষণার পর নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই দুই বসতঘর মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই দুই বসতঘর দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার
সব খবর

দেশের বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার পাঁচটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান এবং আমদানি নির্ভরতার কারণে বর্তমানে এই সংকট তৈরি হয়েছে।

সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ইতিমধ্যে ৩০টি কূপ খনন সম্পন্ন হয়েছে, যা জাতীয় গ্রিডে ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত করেছে। বর্তমানে চলমান ৭টি কূপ খনন শেষ হলে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস পাওয়া যাবে। এছাড়া দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার টু-ডি এবং ৪ হাজার ২০০ বর্গ কিলোমিটার থ্রি-ডি সাইসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। বাপেক্সকে আরও শক্তিশালী করতে নতুন দুটি রিগ কেনার প্রক্রিয়াও চলমান আছে।

গ্যাস অনুসন্ধানে অফশোর মডেল পিএসসি ২০২৬ অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে এবং অনশোর মডেল পিএসসি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এলএনজি অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান টার্মিনাল স্থাপনের জন্য নেগোসিয়েশন চলছে। আশা করা হচ্ছে, ২০২৮ সালের ডিসেম্বরে এখান থেকে গ্যাস সরবরাহ সম্ভব হবে, যা আগামী দুই বছরে এলএনজি আমদানি ৬০০ এমএমসিএফডি বাড়াবে। পাশাপাশি পায়রা, মোংলা বা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে নতুন টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির মতো প্রয়োজনীয় পণ্যের ওপর কাস্টমস ডিউটিসহ বিভিন্ন শুল্ক ও কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০.১৫ টাকা দরে কিনবে। এই প্রণোদনায় গড়ে উৎপাদন মূল্য ৬-৭ টাকা প্রতি ইউনিট হিসেবে ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনের জন্য জাতীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে ইতিমধ্যে তা স্থাপন করা হয়েছে। সোলারের পাশাপাশি পানি, বায়ু ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।

সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। এছাড়া অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কওমি মাদরাসার সনদ স্বীকৃতি ও জনবল কাঠামো নিয়ে আলোচনা করেন। তিনি জানান, দেশের সকল কওমী মাদরাসার সমন্বয় ও উন্নয়নের জন্য ২০০৬ সালে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ২০১৮ সালে আইন প্রণয়ন করে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশসহ ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সনদকে সরকারি চাকরিতে সহকারী মৌলভী ও ইবতেদায়ী ক্বারী পদে নিয়োগের ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে।