অর্থনীতি

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিল সরকার

প্রতিবেদক
কাজীপুরের মানিকপোটলে ৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার, স্বস্তি এলাকাবাসীর কাজীপুরের মানিকপোটলে ৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার, স্বস্তি এলাকাবাসীর জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম জামায়াতের লংমার্চের ওপর নজর রাখছে বিএনপি, কার্যকারিতা নিয়ে প্রশ্ন মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ভারতের পণ্যে শুল্কের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ভারতের পণ্যে শুল্কের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্র
সব খবর

কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সামাল দিতে এবং বাজারে স্থিতিশীলতা ফেরাতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রী আরও জানান, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং অনুমতি প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। সরকারি এই উদ্যোগের ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজধানীর বাজারগুলোতে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত কয়েকদিন আগে ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। উচ্চমূল্যের কারণে সাধারণ ভোক্তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এরপরই বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী সরেজমিনে শান্তিনগর বাজার পরিদর্শনে যান। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

শান্তিনগর বাজারে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বস্তি দিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ দেওয়া হবে না। সরকার বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর অবস্থানে রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।