বাংলাদেশ

হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ

প্রতিবেদক
সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর 'নিয়ম সৃষ্টিকারী' হওয়ার আহ্বান দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর ‘নিয়ম সৃষ্টিকারী’ হওয়ার আহ্বান ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল
সব খবর

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এ বছর তা আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে। তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে। সরকারের লক্ষ্য হলো হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করা। ২০২৬ সালের হজ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং ২০২৭ সালে তা আরও উন্নত করার প্রচেষ্টা চলছে।

হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশি হাজীদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের মাত্র ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। সরকার হাজীদের সাশ্রয়ী মূল্যে ও নিরাপত্তা নিশ্চিত করে প্রতারণামুক্ত হজ আয়োজনে বদ্ধপরিকর। তিনি হজ এজেন্সিগুলোকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ এবং বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।