রাজনীতি

সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল

প্রতিবেদক
হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর 'নিয়ম সৃষ্টিকারী' হওয়ার আহ্বান দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর ‘নিয়ম সৃষ্টিকারী’ হওয়ার আহ্বান ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
সব খবর

সুইডেনের সাধারণ নির্বাচনে এখনো কোনো পক্ষের জয় নিশ্চিত হয়নি। ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে থাকলেও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে বামপন্থী জোট। ফলে দেশটির পরবর্তী সরকার কারা গঠন করবে, তা এখনো স্পষ্ট নয়। সোমবার ভোরে ৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে বামপন্থী জোট প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে ছিল। সুইডেনের নির্বাচন কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে, সামাজিক গণতন্ত্রী দলের নেত্রী ম্যাগদালেনা আন্দেরসনের নেতৃত্বাধীন জোট সামান্য সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। ৯৪ শতাংশ ভোট গণনার হিসাবে আন্দেরসনের নেতৃত্বাধীন জোট ১৭৬টি আসনে এগিয়ে ছিল। বিপরীতে বর্তমান রক্ষণশীল প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন চারদলীয় ডানপন্থী জোট পেয়েছে ১৭৩টি আসন। অর্থাৎ ব্যবধান মাত্র তিন আসনের। তবে ভোট গণনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ফল পরিবর্তনের সুযোগ থাকায় সুইডেনের বড় কোনো সংবাদমাধ্যম এখনো কোনো পক্ষকে বিজয়ী ঘোষণা করেনি।

সুইডেনের রাজনীতিতে দুটি বড় জোট রয়েছে, যার প্রতিটিতে চারটি করে দল আছে। কোনো জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে অন্য দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়, যা দেশটিতে অস্বাভাবিক নয়। বর্তমান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের সরকারকে সমর্থন দিয়ে আসছে কট্টর ডানপন্থী দল সুইডেন ডেমোক্র্যাটস। ক্রিস্টেরসন ক্ষমতায় থাকলে দলটির সদস্যদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছেন, যা এবারের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সোমবার ভোরে ক্রিস্টেরসন তার সমর্থকদের উদ্দেশে বলেন, পরবর্তী সরকার কে গঠন করবে তা এখনই বলা যাচ্ছে না। ভোটাররা তাদের মতামত জানিয়েছেন, তবে চূড়ান্ত ফল এখনো পাওয়া যায়নি। অন্যদিকে, রবিবার রাতে আন্দেরসন সমর্থকদের চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে বলেন। তবে তিনি জানিয়েছেন, বর্তমান ফলাফল অপরিবর্তিত থাকলে সুইডেনে নতুন সরকার গঠিত হবে।

প্রাথমিক হিসাবে, সামাজিক গণতন্ত্রী দল প্রায় ২৮ শতাংশ ভোট পাওয়ার পথে রয়েছে। এই ফল চূড়ান্ত হলে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটি দলটির সবচেয়ে খারাপ নির্বাচনী ফল হতে পারে। তবে বামপন্থী জোটের শরিক বাম দল, গ্রিনস ও সেন্টার পার্টির সমর্থন বেড়েছে। অন্যদিকে, কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটস দলও এবার ভোট হারিয়েছে বলে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে। ২০১০ সালে রিক্সদাগে প্রবেশের পর এবারই প্রথম দলটির ভোট কমার চিত্র দেখা গেল। ২০২২ সালের নির্বাচনে দলটি দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল, সে সময় অভিবাসন ও সহিংস অপরাধকে প্রধান ইস্যু করে প্রচার চালিয়েছিল দলটি।

এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও কমেছে। প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় প্রায় ৪ শতাংশ কম। এবারের নির্বাচনী প্রচারে জাতীয় নিরাপত্তা, গ্যাং অপরাধ এবং সামাজিক কল্যাণ খাতে সরকারি ব্যয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সুইডেনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আসন বণ্টন হয় এবং রিক্সদাগে আসন পেতে সাধারণত কোনো দলকে অন্তত ৪ শতাংশ ভোট পেতে হয়। ভোট গণনা শেষ হওয়ার পরই স্পষ্ট হবে কোন জোট সরকার গঠন করবে। তবে কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পেলে ছোট দলগুলোর সমর্থনই সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।