রংপুরের মানুষের রাজনৈতিক পছন্দ এবং ভোটাধিকার নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। গত ৯ আগস্ট রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রীর দেওয়া বক্তব্যকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে মঙ্গলবার রাতে রংপুর জেলা কমিউনিটি সেন্টারে মহানগর জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, মন্ত্রী তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে, রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামায়াতকে ভোট দেয় বলেই অঞ্চলটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে। তিনি মন্ত্রীর সেই উদ্ধৃতি তুলে ধরে বলেন, সরকারে বিএনপি না থাকলে উন্নয়ন পাওয়া যাবে না—এমন ধারণা দেওয়া কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে কাম্য নয়।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, সংবিধান নাগরিকদের বাক্স্বাধীনতা ও রাজনৈতিক পছন্দের অধিকার দিয়েছে। কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই উন্নয়ন পাওয়া যাবে—এমন শর্ত গণতান্ত্রিক ব্যবস্থায় থাকতে পারে না। রাষ্ট্রের উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং এটি কোনো রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। দীর্ঘদিনের পিছিয়ে থাকা রংপুর অঞ্চলের সুষম উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা সরকারের সাংবিধানিক দায়বদ্ধতা বলে তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে রংপুরের দীর্ঘদিনের বিভিন্ন দাবির কথা পুনরুল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে বৈষম্যের অবসান, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বক্তারা বলেন, রংপুরবাসী রাজনৈতিকভাবে সচেতন এবং তারা নিজেদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন। তাই ভোটের পছন্দের সঙ্গে উন্নয়নকে শর্তযুক্ত করা হলে তা বৈষম্যকে আরও উসকে দেবে।
জামায়াতে ইসলামী অবিলম্বে মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজলসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর-৬ আসন

















