বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শহীদ পরিবারের দাবি

প্রতিবেদক
মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন হামলার ১৫ মিনিটেই পাল্টা জবাব দিয়েছে ইরান লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি
সব খবর

জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন, রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন এবং আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। একই সঙ্গে তারা দেশের মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সুরক্ষিত করার পাশাপাশি মেধাবী তরুণদের মেধা বিকাশের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গণঅভ্যুত্থান-২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। ‘ফ্যাসিবাদী সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

আলোচনা সভায় শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন, শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম এবং শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বক্তব্য রাখেন। শহীদ আবু সাঈদকে ২০২৪ সালের ১৬ জুলাই নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনা স্মরণ করে তার ভাই আবু হোসেন বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তিনি ১৯৬৯ সালের গণআন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, জুলাই আন্দোলনেও শিক্ষকদের একই ধরনের সাহসিকতার প্রশংসা করেন। তবে তিনি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করে এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি আরও বলেন, ১৯৭১ সালের অর্জিত স্বাধীনতাকে সুরক্ষিত করতেই ২০২৪ সালের এই আত্মত্যাগ ছিল।

শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম শিক্ষার্থীদের আশা ও আকাঙ্ক্ষা যেন কোনো স্বার্থান্বেষী মহলের কারণে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি নতুন সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি ভুল-ত্রুটি সংশোধনেরও পরামর্শ দেন। শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, শহীদদের আকাঙ্ক্ষাকে মূলত রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে পূর্ণতা দিতে হবে। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর পুরো প্রজন্মের প্রতিনিধিত্ব চাপিয়ে দেওয়াকে ফ্যাসিবাদের লক্ষণ হিসেবে উল্লেখ করেন এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর জোর দেন। এ ছাড়া জুলাই হত্যাকাণ্ডের বিচারে সাম্প্রতিক সাজাগুলোর বিষয়ে হতাশা প্রকাশ করে তিনি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক এবং ইউট্যাবের মহাসচিব অধ্যাপক মো. মোরশেদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।