বাংলাদেশ

সেপ্টেম্বরে শুরু হচ্ছে জুলাই শহীদ ও আহতদের ফ্ল্যাট নির্মাণকাজ

প্রতিবেদক
নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন
সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ পরিবার এবং গুরুতর আহত যোদ্ধাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী সেপ্টেম্বর মাসে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই প্রকল্পটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধনের বিষয়টি প্রত্যাশা করছেন। প্রকল্পটির আওতায় মোট ১৪টি বহুতল ভবন নির্মাণ করা হবে, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। নির্মাণকাজ শুরু হওয়ার পর সর্বোচ্চ তিন বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আহম্মদ সোহেল মনজুর বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে আবাসন নিশ্চিত করা শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বড় সহায়তা হবে। এটি কেবল একটি আবাসন প্রকল্প নয়, বরং জাতির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, তাদের অবদানের মূল্য পরিশোধ করা সম্ভব নয়, তবে রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ হিসেবে কৃতজ্ঞতার প্রতীক হিসেবে এই স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

সরকার ইতোমধ্যে শহীদ ও আহতদের জন্য নিয়মিত ভাতা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম পরিচালনা করছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া ব্যক্তিগত ও রাজনৈতিক পর্যায়েও তিনি পিরোজপুরে নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ রেখে সহযোগিতা করছেন।

জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক মুহূর্তটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিগত সরকারের সময়কার জনঅসন্তোষ, ভোটাধিকার হরণ, গুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদেই এই গণআন্দোলন সফল হয়েছে। তিনি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা থাকলেও মূল চেতনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমানে গেজেটভুক্ত নিহত ও আহতদের তালিকা অনুযায়ী সরকার কল্যাণমূলক কর্মসূচিগুলো অব্যাহত রেখেছে এবং এই আবাসন প্রকল্প সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।