শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নাট্যাঙ্গনে বেড়েছে ব্যস্ততা। এরই মধ্যে রাজবাড়ীর মনোরম লোকেশনে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘মাধব ও রাধিকার প্রেম’। হারুন রুশো পরিচালিত এই নাটকে চারজন অভিনয়শিল্পীকে দেখা যাবে দুটি ভিন্ন জুটিতে।
নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন রানা চৌধুরী ও অলংকার চৌধুরী। অন্য একটি জুটিতে অভিনয় করেছেন আফফান মিতুল ও স্বপ্ন। আমানুল হক হেলালের রচনায় নির্মিত এই নাটকটি বিজয়া দশমীর রাতে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে।
জেলে পাড়ার গল্পে নির্মিত এই নাটকের মাধ্যমে আফফান মিতুল দ্বিতীয়বারের মতো জেলে চরিত্রে অভিনয় করবেন। এর আগে তিনি ‘গন্তব্য’ সিনেমাতে জেলে চরিত্রে অভিনয় করেছিলেন। চলতি বছর আফফান মিতুল চারটি সিনেমায় অভিনয় করেছেন। এগুলো হলো জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’, সেজানের ‘আসল প্রেমিক’, সায়মন তারিকের ‘সুইট মানে মিষ্টি’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’। চলচ্চিত্রের নিয়মিত এই অভিনেতা সুযোগ পেলে নাটকেও নিয়মিত অভিনয় করতে আগ্রহী।
এদিকে আফফান মিতুল চলতি বছর অভিনয় করলেন ৪টি সিনেমাতে, জাহিদ হোসেনের 'ঢাকাইয়া দেবদাস', সেজানের 'আসল প্রেমিক', সায়মন তারিকের 'সুইট মানে মিষ্টি' এবং অনিক বিশ্বাসের 'শিরোনাম'-এ।

















