বিনোদন

১৭ জুলাই মুক্তি পাচ্ছে মোহাম্মদ নুরুজ্জামানের সিনেমা মাস্তুল

প্রতিবেদক
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সব খবর

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক স্বীকৃতি অর্জনের পর আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সিনেমা ‘মাস্তুল’। সিনেমাটির মুক্তি সামনে রেখে সম্প্রতি এর বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটি প্রকাশের মাধ্যমে দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।

ট্রেলারের শুরুতেই দর্শককে নিয়ে যাওয়া হয় জলে ভাসমান একটি জ্বালানিবাহী তেলের ট্যাঙ্কারে। সেখানে জাহাজের বাবুর্চি মকবুলের নিঃসঙ্গ জীবন, তার দৈনন্দিন অভ্যাস, সম্পর্ক, টিকে থাকার সংগ্রাম এবং অন্তর্গত অনুভূতির গল্প ধীরে ধীরে উন্মোচিত হয়। একই সাথে বন্দর এলাকার পথশিশু নূরা ও নদীকেন্দ্রিক মানুষের বাস্তব জীবনযাপনের নানা অনুষঙ্গও উঠে এসেছে। সব মিলিয়ে ট্রেলারটি একটি মানবিক, আবেগঘন ও বাস্তবধর্মী সিনেমার আভাস দেয়। ট্রেলারে বাস্তব লোকেশনের ব্যবহার, সংযত সংলাপ এবং নদীবন্দরের রুক্ষ অথচ প্রাণবন্ত পরিবেশ বিশেষভাবে নজর কেড়েছে। ব্যস্ত নৌপথ, জাহাজ, মাছবাজার ও বন্দরের নিত্যচিত্র সিনেমাটির আবহকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

এর আগে প্রকাশিত পোস্টারের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছিল। পরবর্তীতে ফজলুর রহমান বাবুর কণ্ঠে প্রচারণার গান ‘আমায় ভাসাইলিরে…’ দর্শকদের প্রশংসা কুড়ায়। মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে এটি ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করে। এছাড়া রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ সম্মাননা এবং স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন লাভ করে।

নির্মাতার নিজ শহর নারায়ণগঞ্জ এবং দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দরকে ঘিরে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ আরও অনেকে। সিনেমাটির সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন এবং সংগীত পরিচালনা করেছেন চৈতন্য রাজবংশী। এছাড়া কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন যুবরাজ শামীম এবং গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। সিনেমাকার প্রযোজিত এই চলচ্চিত্রটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারে রয়েছে টঙঘর টকিজ। এছাড়া সিনেমাটির ওটিটি পার্টনার হিসেবে রয়েছে আইস্ক্রিন এবং টেলিভিশন পার্টনার চ্যানেল আই।