বাংলাদেশ

হাম মোকাবিলায় ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের

প্রতিবেদক
ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ
সব খবর

দেশের যেসব ছোট ছোট এলাকায় শিশুরা হাম-রুবেলার টিকা গ্রহণের সুযোগ থেকে বাদ পড়েছে, সেসব এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি হামের রোগী ব্যবস্থাপনা উন্নত করতে চিকিৎসা নির্দেশিকার ব্যাপক ব্যবহার এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, নির্দিষ্ট কিছু পকেটে বা ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু এখনো টিকা পায়নি। তাদের সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে এবং বর্তমানে সরকারের হাতে ১৬ লাখ টিকা মজুদ রয়েছে। সভায় হামে আক্রান্তদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রান্তদের ১০ শতাংশের বয়স ছয় মাসের কম, ৭৪ শতাংশের বয়স ছয় মাস থেকে ৫৯ মাস, ১৪ শতাংশের বয়স পাঁচ থেকে ১০ বছর এবং বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।

সভায় উপস্থিত একাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, হামের জন্য চূড়ান্ত করা ক্লিনিক্যাল গাইডলাইন ব্যাপকভাবে প্রচারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নিয়মিত টিকাদান কর্মসূচিকে আরও কার্যকর করতে মাঠপর্যায়ে শূন্য পদে জনবল নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তবে ছয় মাসের কম বয়সী এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও তাদের বিষয়ে তাৎক্ষণিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে। তবে উদ্বেগজনক বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গে মোট ৮১৫ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে এ বছর হামে মৃত্যুর সংখ্যা ৯১৪ জনে দাঁড়িয়েছে, যাদের বড় একটি অংশ পাঁচ বছরের কম বয়সী এবং তারা কোনো টিকাই পায়নি।

তাদের বড় অংশ কোনো টিকাই পায়নি।.৫ মাসে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল