বাংলাদেশ

লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে মিটার রিডারকে আটকে রাখল এলাকাবাসী

প্রতিবেদক
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, হামলার শঙ্কা পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, হামলার শঙ্কা বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপালের হ্যান্ডবল খেলোয়াড়রা বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপালের হ্যান্ডবল খেলোয়াড়রা চট্টগ্রাম বন্দরে শুধু পরিচালনব্যবস্থা পরিবর্তনই সমস্যার সমাধান নয় চট্টগ্রাম বন্দরে শুধু পরিচালনব্যবস্থা পরিবর্তনই সমস্যার সমাধান নয় সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১ সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১ কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ
সব খবর

পাবনার ঈশ্বরদীতে অসহনীয় লোডশেডিং এবং ভুল মিটার রিডিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির জেরে ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। অবরুদ্ধ মিটার রিডারের নাম আইনুল হোসেন, যিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিং চলছে, যা দৈনন্দিন জীবনযাত্রা, শিক্ষার্থীদের পড়াশোনা এবং ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুল রিডিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিল আদায়ের বিড়ম্বনা। ভুক্তভোগী গ্রাহক আকমল প্রামাণিক জানান, বিদ্যুৎ আসার কোনো নির্দিষ্ট সময় নেই এবং বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। স্থানীয় ইউপি সদস্য রুপভান খাতুন জানান, মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ না থাকা অবস্থায় মিটার রিডার আইনুল হোসেন রিডিং নিতে গেলে এলাকাবাসী তাকে আটকে রাখেন এবং পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। প্রায় চার ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে মিটার রিডার আইনুল হোসেন দাবি করেন, অতিরিক্ত লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন, তবে এটি একটি জাতীয় সমস্যা। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আপাতত বিল লেখা বন্ধ রেখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লোডশেডিং ও অতিরিক্ত বিলের অভিযোগ দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। একই সঙ্গে তারা ভুল মিটার রিডিংয়ের প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।