বাংলাদেশ

মন্ত্রী নাকি সংসদ সদস্য বড়, কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে ঝরল চার প্রাণ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে ঝরল চার প্রাণ এআই কি মানবসভ্যতা ধ্বংসের কারণ হতে পারে? বিশেষজ্ঞদের উদ্বেগ এআই কি মানবসভ্যতা ধ্বংসের কারণ হতে পারে? বিশেষজ্ঞদের উদ্বেগ কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে আটক ৩ কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে আটক ৩ ৩৪ দিনে সিলেটের হযরত শাহজালাল মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা ৩৪ দিনে সিলেটের হযরত শাহজালাল মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা পাবনায় শিশু সাকিব হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন পাবনায় শিশু সাকিব হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন রাজধানীর বিভিন্ন স্থানে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ রাজধানীর বিভিন্ন স্থানে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ আইন পেশায় অর্থের চেয়ে মানবিকতাকে বড় করে দেখার আহ্বান মন্ত্রীর আইন পেশায় অর্থের চেয়ে মানবিকতাকে বড় করে দেখার আহ্বান মন্ত্রীর কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যায় আটক ১, সিসিটিভি ফুটেজে মিলল সূত্র কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যায় আটক ১, সিসিটিভি ফুটেজে মিলল সূত্র যবিপ্রবিতে শেষ হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক রোবোটিক্স সম্মেলন যবিপ্রবিতে শেষ হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক রোবোটিক্স সম্মেলন আইনজীবীদের মানবিকতার চর্চার আহ্বান জানালেন আইনমন্ত্রী আইনজীবীদের মানবিকতার চর্চার আহ্বান জানালেন আইনমন্ত্রী
সব খবর

রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে আয়োজিত এক উন্নয়নমূলক আলোচনা সভায় কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় অনেক জেলা ও উপজেলা প্রকৌশলী উপস্থিত না থাকায় তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী। সভায় তিনি কর্মকর্তাদের উদ্দেশে সরাসরি জানতে চান, মন্ত্রী বড় নাকি স্থানীয় সংসদ সদস্য বড়—এটি তিনি বুঝতে পারছেন না। তিনি এই বিষয়টি নোট করে রাখার নির্দেশ দিয়ে বলেন, কর্মকর্তারা এখানে পিকনিক করতে আসেননি, বরং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য তাদের ডাকা হয়েছে।

সভার এক পর্যায়ে প্রতিমন্ত্রী রাঙামাটি জেলার কর্মকর্তাদের একসঙ্গে দাঁড়াতে বলেন এবং জেলার ১০টি উপজেলার মধ্যে উপস্থিত কর্মকর্তাদের সংখ্যা যাচাই করেন। সেখানে মাত্র ছয়জন কর্মকর্তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বাকি চারজনের অনুপস্থিতির কারণ জানতে চান। একজন কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সভায় আছেন—এমন তথ্য পাওয়ার পর প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো স্থানীয় উন্নয়ন উদ্বোধনের ক্ষেত্রে সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করা যেতে পারে, কিন্তু মন্ত্রী, সচিব ও প্রতিমন্ত্রীর ডাকা গুরুত্বপূর্ণ সভায় সংসদ সদস্যকে বড় মনে করে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। প্রয়োজনে সংসদ সদস্যকে জানিয়ে দিয়ে পরবর্তী সময়ে বসার পরামর্শ দেন তিনি।

একইভাবে বান্দরবান ও খাগড়াছড়ি জেলার কর্মকর্তাদের উপস্থিতি যাচাই করে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, প্রায় প্রতিটি জেলা থেকেই দুই-তিনজন করে কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। সভায় মোট ৫০৩ জন কর্মকর্তার মধ্যে ৪৪০ জন উপস্থিত ছিলেন। একজন উপজেলা প্রকৌশলী সভায় উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী এবং সন্তোষজনক জবাব না পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিকল্প কাউকে কেন সভায় পাঠানো হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সভায় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।