বাংলাদেশ

কুমিল্লায় শিক্ষকপুত্রের মরদেহ উদ্ধার: সন্দেহভাজন এক কিশোর আটক

প্রতিবেদক
গফরগাঁওয়ে মাকে ধর্ষণের ঘটনায় এক যুবক গ্রেপ্তার, পলাতক চার গফরগাঁওয়ে মাকে ধর্ষণের ঘটনায় এক যুবক গ্রেপ্তার, পলাতক চার পাবনায় শিশু কলি ধর্ষণ ও হত্যায় আসামির বাড়িতে দ্বিতীয় দফায় ভাঙচুর পাবনায় শিশু কলি ধর্ষণ ও হত্যায় আসামির বাড়িতে দ্বিতীয় দফায় ভাঙচুর ইরান ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ইরান ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প তেরো বছরের অপ্রতিমের মৃত্যুতে রাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন তেরো বছরের অপ্রতিমের মৃত্যুতে রাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন এক সপ্তাহে ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,২৩২ এক সপ্তাহে ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,২৩২ বগুড়ায় দেশের প্রথম কমিউনিটি এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন বগুড়ায় দেশের প্রথম কমিউনিটি এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন সন্তান হারিয়ে শোকে পাথর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সন্তান হারিয়ে শোকে পাথর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল জঙ্গলে মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল জঙ্গলে নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে বেশি সেবা দিতে চান প্রতিমন্ত্রী রাজীব আহসান নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে বেশি সেবা দিতে চান প্রতিমন্ত্রী রাজীব আহসান ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
সব খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম (১৩)-এর মরদেহ উদ্ধারের ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে মরদেহ উদ্ধারের পরপরই কোটবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তের স্বার্থে ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজ হওয়ার পর থেকেই অপ্রতীমকে উদ্ধারে বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ কোটবাড়ীসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পর্যালোচনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতীমকে মাথায় ক্যাপ পরিহিত এক কিশোরের সঙ্গে হাঁটাহাঁটি করতে দেখা যায়। ওই কিশোরের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শরীফুল করীম জানান, শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। নিখোঁজের বিষয়টি জানার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একাধিক টিম পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ শুরু করে। তিনি বলেন, আজ বেলা একটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত অপ্রতীম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের ভাষ্যমতে, বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে সে বাসা থেকে বের হয়েছিল। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, তার সঙ্গে থাকা আইফোনটি এখনো পাওয়া যায়নি। এটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি—আমরা দিতাম’.‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে’—যেভাবে জঙ্গলে পাওয়া গেল অপ্রতীমের লাশ.বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় এক ছেলেকে অপ্রতীমের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখে।