রাজনীতি

নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে বেশি সেবা দিতে চান প্রতিমন্ত্রী রাজীব আহসান

প্রতিবেদক
তেরো বছরের অপ্রতিমের মৃত্যুতে রাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন তেরো বছরের অপ্রতিমের মৃত্যুতে রাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন কুমিল্লায় শিক্ষকপুত্রের মরদেহ উদ্ধার: সন্দেহভাজন এক কিশোর আটক কুমিল্লায় শিক্ষকপুত্রের মরদেহ উদ্ধার: সন্দেহভাজন এক কিশোর আটক এক সপ্তাহে ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,২৩২ এক সপ্তাহে ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,২৩২ বগুড়ায় দেশের প্রথম কমিউনিটি এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন বগুড়ায় দেশের প্রথম কমিউনিটি এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন সন্তান হারিয়ে শোকে পাথর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সন্তান হারিয়ে শোকে পাথর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল জঙ্গলে মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল জঙ্গলে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার লাশ উদ্ধার মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার লাশ উদ্ধার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ও গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ও গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
সব খবর

নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির পাশাপাশি তার চেয়েও বেশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। শনিবার (১৯ সেপ্টেম্বর) মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজীব আহসান বলেন, নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নের পাশাপাশি এখন মানুষের প্রয়োজন অনুযায়ী আরও বেশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। নারী কল্যাণে ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন পরিকল্পনার সুফল যাতে এলাকার সাধারণ মানুষ পান, সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নিজ নির্বাচনি এলাকার প্রতিটি পরিবারের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন।

মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও আলোচনা করা হয়। সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নারী নেতৃত্বকে চিহ্নিত করার জন্য ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজীব আহসান বলেন, এলাকার মানুষের সঙ্গে যাদের সরাসরি যোগাযোগ রয়েছে এবং যারা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, তাদের নেতৃত্বে আনার বিষয়ে গুরুত্ব দিতে হবে। এছাড়া, স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা নেই এমন ব্যক্তিদের দলীয় কার্যক্রমে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।

উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু এবং বরিশাল সদর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নসহ উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নারী নেতৃত্বের বিকাশে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।