বাংলাদেশ

আইন পেশায় অর্থের চেয়ে মানবিকতাকে বড় করে দেখার আহ্বান মন্ত্রীর

প্রতিবেদক
মন্ত্রী নাকি সংসদ সদস্য বড়, কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ প্রতিমন্ত্রী মন্ত্রী নাকি সংসদ সদস্য বড়, কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ প্রতিমন্ত্রী পাবনায় শিশু সাকিব হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন পাবনায় শিশু সাকিব হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন রাজধানীর বিভিন্ন স্থানে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ রাজধানীর বিভিন্ন স্থানে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যায় আটক ১, সিসিটিভি ফুটেজে মিলল সূত্র কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যায় আটক ১, সিসিটিভি ফুটেজে মিলল সূত্র যবিপ্রবিতে শেষ হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক রোবোটিক্স সম্মেলন যবিপ্রবিতে শেষ হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক রোবোটিক্স সম্মেলন আইনজীবীদের মানবিকতার চর্চার আহ্বান জানালেন আইনমন্ত্রী আইনজীবীদের মানবিকতার চর্চার আহ্বান জানালেন আইনমন্ত্রী রাজধানীর মিরপুরে দুই বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ১ রাজধানীর মিরপুরে দুই বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ১ আইফোন চুরির জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে খুনের অভিযোগ আইফোন চুরির জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে খুনের অভিযোগ রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ ও ধোঁয়া, জরুরি সতর্কতা জারি রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ ও ধোঁয়া, জরুরি সতর্কতা জারি দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন
সব খবর

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৯। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন পেশায় শুধু অর্থ উপার্জনই শেষ কথা নয়; একজন আইনজীবীকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক হতে হবে। শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত ‘এনএসইউ ল ফেস্ট সিজন-৩’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মক্কেল যখন বিপদে পড়ে আইনজীবীর কাছে আসেন, তখন তিনি তার ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখেন। সেই আস্থার মর্যাদা দেওয়া আইনজীবীর অন্যতম প্রধান দায়িত্ব।

মন্ত্রী আরও বলেন, একজন আইনজীবী একই সঙ্গে মক্কেলের প্রতি দায়বদ্ধ এবং আদালতের একজন কর্মকর্তা। তাই মক্কেলের স্বার্থ রক্ষার পাশাপাশি আদালতকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আইনজীবীর কাছে আসা প্রতিটি মক্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা করে প্রয়োজনে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। পেশাগত জীবনে অর্থের পাশাপাশি মানুষের জন্য কাজ করার সুযোগকেও গুরুত্ব দিতে হবে।

একজন ভালো আইনজীবী হওয়ার জন্য পড়ালেখা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সততা, দক্ষতা ও পেশাগত দায়িত্ববোধের সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। আইন পেশায় সফলতার কোনো শর্টকাট নেই; দীর্ঘদিনের অধ্যয়ন ও অভিজ্ঞতার মধ্য দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। আইনজীবীরা সমাজের ‘সোশ্যাল ইঞ্জিনিয়ার’ উল্লেখ করে তিনি বলেন, সমাজের পরিবর্তন ও বিকাশে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো আইনে অসঙ্গতি থাকলে আইনজীবীদের তা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে মতামত দিতে হবে।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী জানান, আইন পেশায় প্রবেশের পর যথাযথ প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক অভিজ্ঞতার মাধ্যমে নতুন আইনজীবীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কোনো আইনগত অসঙ্গতি বা পরিবর্তনের প্রয়োজন মনে করলে তারা নিজেদের চিন্তা ও প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠাতে পারেন, যা ভবিষ্যতে আইন সংস্কারের ক্ষেত্রে ভূমিকা রাখবে। পরিশেষে তিনি তরুণ প্রজন্মকে সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ডের সদস্য এম. এ. কাশেম ও বেনজীর আহমেদ, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ। ল ফেস্টের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।