রাজনীতি

রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় আক্ষেপ মির্জা ফখরুলের

প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে নতুন আইন সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে নতুন আইন আদালতে লতিফ সিদ্দিকী বললেন, আমাকে ফাঁসি দিয়ে দেন আদালতে লতিফ সিদ্দিকী বললেন, আমাকে ফাঁসি দিয়ে দেন বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন চিংফেং ঝাং বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন চিংফেং ঝাং নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ কৃষক পর্যায় থেকে খুচরা বাজারে চালের দাম বাড়ছে দ্বিগুণ কৃষক পর্যায় থেকে খুচরা বাজারে চালের দাম বাড়ছে দ্বিগুণ জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা: নতুন শক্তির উত্থান চায় না সরকার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা: নতুন শক্তির উত্থান চায় না সরকার হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
সব খবর

জুলাই গণ-অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় গভীর আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউস এলাকার তথ্য ভবন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া তথ্য অধিদপ্তরের প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের অভিজ্ঞতা থেকে তিনি দেখছেন যে আসলে কিছুই বদলায়নি। তিনি অভিযোগ করেন, যারা আগে ঘুষ খেত, তারা এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে এবং যারা ভালো কাজ আটকে দিত, তারা এখনো তা আটকে দিচ্ছে। অনেক মানুষ ভোল পাল্টাচ্ছে এবং তারাই এখন বড় জুলাই যোদ্ধা হিসেবে আবির্ভূত হচ্ছে। মির্জা ফখরুল বলেন, তিনি সত্যিকার অর্থেই পরিবর্তন দেখতে চেয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত তা দেখতে পাচ্ছেন না। তিনি মনে করেন, কেবল সরকার বা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি মানুষের মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন, অন্যথায় জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যাবে।

তবে হতাশাজনক পরিস্থিতির মধ্যেও তারেক রহমানের প্রচেষ্টায় আশার আলো দেখছেন বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তারেক রহমান নতুন নতুন নজির স্থাপন করার চেষ্টা করছেন এবং সেই প্রচেষ্টাকে সমর্থন করা প্রয়োজন। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি পরিবর্তনের জন্যই মানুষকে প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের নেতৃত্বে হওয়া এই অভ্যুত্থান রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের আন্দোলনে রূপ নিয়েছিল। একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মেধাভিত্তিক ও তরুণবান্ধব বাংলাদেশ গড়াই জুলাইয়ের চেতনার প্রতি প্রকৃত শ্রদ্ধা বলে তিনি মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে। তিনি সতর্ক করে বলেন, মুক্তিযুদ্ধ বা জুলাইয়ের চেতনাকে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। ভবিষ্যতের বাংলাদেশে রাজনৈতিক চর্চার ক্ষেত্রে এ চেতনাই পথনির্দেশক হওয়া উচিত। জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আবদুল হাকিম, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান। অনুষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাপ্রবাহ এবং ৬ আগস্টের জাতীয় দৈনিকের প্রথম পাতার মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির খবর তুলে ধরা হয়েছে।