স্বাস্থ্য

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে সরকারি ওষুধ, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে একমত ১১ দেশ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা ও সরকারি পদক্ষেপ ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ভৈরবে কাস্টমসের দুই ঘণ্টার অভিযান, রহস্য নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির
সব খবর

বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে হাসপাতালের বাথরুমে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সরকারি ও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই অব্যবস্থাপনা দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী আক্ষেপ করে বলেন, দেশের দরিদ্র মানুষ যখন প্রয়োজনীয় ওষুধ পায় না, তখন এখানে লক্ষ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ বাথরুমে ফেলে রাখা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতে যে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাট হয়েছে, তার ফলে পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় নানা ত্রুটি-বিচ্যুতি নজরে আসায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত সিভিল সার্জন, ডিডিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা দেন। হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি তিনি পাশের একটি বেসরকারি ক্লিনিকও পর্যবেক্ষণ করেন।

এলাকাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রী জানান। তিনি আশ্বস্ত করেন যে, এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পরিদর্শনের সময় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।