বিশ্ব

মস্কোয় রেস্তোরাঁর কাছে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত, আহত ২১

প্রতিবেদক
২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
সব খবর

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত একটি অভিজাত রেস্তোরাঁর কাছে এক নারীর বহন করা ঘরে তৈরি বোমার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। শনিবার মস্কোর স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের জখম বিভিন্ন ধরনের বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, মস্কোর কুদ্রিন্সকায়া স্কয়ারে অবস্থিত সাতটি আকাশচুম্বী ভবনের একটিতে থাকা এক ইতালীয় রেস্তোরাঁর নিকটবর্তী এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটির ভাষ্যমতে, অজ্ঞাত এক নারী ওই রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন। এরপর বালত্সি রোসসি ইতালীয় রেস্তোরাঁর কাছেই ওই নারী বহন করা বোমার বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় হামলাকারী নারী, এক নিরাপত্তারক্ষী এবং এক ক্রেতা ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে আইন প্রয়োগকারী সংস্থা এবং জনসাধারণের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। বার্তা সংস্থা রিয়ার প্রকাশিত ভিডিও ফুটেজে ঘটনাস্থলে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ হতাহতদের নাম প্রকাশ করেনি এবং হামলার দায় স্বীকার বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তোলেনি।

ইউক্রেনের সঙ্গে দীর্ঘ চার বছরের যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা বছরের শুরুতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছিল। এর আগে বেশ কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনার দায় রাশিয়ার পক্ষ থেকে সরাসরি কিইভের ওপর চাপানো হয়েছিল।