বাংলাদেশ

সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজারের বেশি প্রাণহানি

প্রতিবেদক
নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন
সব খবর

বাংলাদেশে গত সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৭১২ জন। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘রোড সেফটি ফাউন্ডেশন’-এর সাম্প্রতিক এক সমীক্ষায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ে ১৬ হাজার ৬৫টি বাইক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এই সময়ের মধ্যে ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, ৩ হাজার ৫৪৮টি ক্ষেত্রে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং ৫ হাজার ৪৯৭টি দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারানোর কারণে। এছাড়া ৬ হাজার ৩১৪টি দুর্ঘটনা ঘটেছে ভারী যানবাহনের ধাক্কায় এবং ৭০৬টি দুর্ঘটনা ঘটেছে অন্যান্য কারণে। দুর্ঘটনার দায়ভারের ক্ষেত্রে ৩৬ দশমিক ২৯ শতাংশ দায়ী মোটরসাইকেল চালক, ৪০ দশমিক ৩৪ শতাংশ পণ্যবাহী যানবাহনের চালক এবং ১৩ দশমিক ৪৭ শতাংশ ক্ষেত্রে বাসের চালক দায়ী। এছাড়া থ্রি-হুইলার, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং পথচারীদের দায়বদ্ধতার হারও উল্লেখযোগ্য।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী, জাতীয় মহাসড়কে ৪ হাজার ৭৭৩টি, আঞ্চলিক সড়কে ৬ হাজার ৬৮৯টি, গ্রামীণ সড়কে ১ হাজার ৯৫৭টি এবং শহরের সড়কে ২ হাজার ৬৪৬টি দুর্ঘটনা ঘটেছে। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে নিবন্ধিত মোট মোটরযানের ৭১ শতাংশই মোটরসাইকেল, যা মূলত কিশোর ও যুবকরা বেশি চালায়। তাদের মধ্যে বেপরোয়াভাবে বাইক চালানোর প্রবণতা বাড়ছে। সংস্থাটি বলছে, মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনের ভাষা ও ভঙ্গি তরুণদের অতিরিক্ত গতিতে বাইক চালাতে উৎসাহিত করছে। তারা গতির মধ্যে রোমাঞ্চ খোঁজে, যা নিজে এবং অন্যদের জন্য বড় ঝুঁকি তৈরি করে।

বাস ও পণ্যবাহী যানবাহনের চালকদের শারীরিক ও মানসিক অসুস্থতাকেও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। এছাড়া চার চাকার যানবাহনের তুলনায় মোটরসাইকেল ৩০ গুণ বেশি ঝুঁকিপূর্ণ হলেও গণপরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা ও যানজটের কারণে মানুষ মোটরসাইকেল ব্যবহারে বাধ্য হচ্ছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্তদের ৫৮ শতাংশই ১৩ থেকে ৩৫ বছর বয়সী। মানসম্পন্ন হেলমেট ব্যবহার না করা প্রাণহানি বৃদ্ধির অন্যতম কারণ, কারণ ভালো হেলমেট মৃত্যুর ঝুঁকি ৪৮ শতাংশ কমাতে পারে।

দুর্ঘটনা রোধে রোড সেফটি ফাউন্ডেশন বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেলে নিরাপত্তা ও নজরদারি প্রযুক্তির ব্যবহার, মানসম্পন্ন হেলমেট বাধ্যতামূলক করা, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটিআরসির মাধ্যমে প্রচার চালানো। এছাড়া বিজ্ঞাপনের ধরন পরিবর্তন, নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণ এবং সহজলভ্য ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা চালুর ওপর জোর দিয়েছে সংস্থাটি।