বিশ্ব

ইসরায়েলে মুসলিম নাগরিকদের জীবনযাপন ও বিদ্যমান বৈষম্যের চিত্র

প্রতিবেদক
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডলার আয়ে ব্যবসায়ীদের ১৫% নিজেদের কাছে রাখার সুযোগ ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
সব খবর

রাজনৈতিক সংঘাত, উপনিবেশবাদী হস্তক্ষেপ এবং জটিল ইতিহাসের মধ্য দিয়ে গড়ে ওঠা রাষ্ট্র ইসরায়েল বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত দেশ। ভৌগোলিকভাবে ভূমধ্যসাগর ও লোহিত সাগরের তীরে অবস্থিত এই দেশটির উত্তরে লেবানন ও সিরিয়া, পূর্বে জর্দান ও ফিলিস্তিন, পশ্চিমে গাজা এবং দক্ষিণ-পশ্চিমে মিসরের অবস্থান। তেল আবিব দেশটির অর্থনৈতিক কেন্দ্র হলেও আন্তর্জাতিকভাবে বিতর্কিত জেরুজালেমকে তারা রাজধানী হিসেবে দাবি করে।

২০২৩ সালের শেষ নাগাদ ইসরায়েলে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ১৭.৮২ মিলিয়ন, যা দেশটির মোট জনসংখ্যার ১৮.১ শতাংশ। এদের মধ্যে আরব সুন্নিরাই সংখ্যাগরিষ্ঠ। জেরুজালেম শহরেই সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় ৩ লাখ ৮০ হাজার মুসলমান বসবাস করেন, যা শহরের মোট জনসংখ্যার ৩৮.১ শতাংশ। নাগরিক হিসেবে ভোটাধিকার এবং সংসদে প্রতিনিধিত্ব থাকার পরও, ইসরায়েলি মুসলিমদের জীবনযাপন বেশ জটিল ও বৈষম্যপূর্ণ। মূলধারার রাজনীতিতে তাদের অংশগ্রহণ সীমিত এবং তাদের কণ্ঠস্বর প্রায়ই উপেক্ষিত থেকে যায়।

ইসরায়েলি মুসলিমদের মধ্যে দারিদ্র্যের হার তুলনামূলক বেশি এবং কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ সীমিত। অনেক ক্ষেত্রে তারা রাষ্ট্রীয় সেবা ও উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন। ভূমি বরাদ্দ বা নির্মাণ অনুমতির ক্ষেত্রেও তাদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়। এছাড়া, ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে আল-আকসা মসজিদে প্রবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে নিরাপত্তার অজুহাতে তাদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

তবে সব এলাকা সমান প্রতিকূল নয়। আমেরিকান অ্যাক্টিভিস্ট আইজা মেরকের মতে, হাইফা শহরটি ‘নো নিউজ সিটি’ হিসেবে পরিচিত, যেখানে মুসলিম, ইহুদি ও খ্রিষ্টানরা শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছেন। সেখানকার একটি হাসপাতালের উদাহরণ দিয়ে তিনি জানান, সেখানে সমান সংখ্যক মুসলিম ও ইহুদি চিকিৎসক কাঁধে কাঁধ মিলিয়ে রোগীদের সেবা দিচ্ছেন।

এর বিপরীত চিত্রও রয়েছে। উগ্র ডানপন্থী ইসরায়েলিদের দ্বারা মুসলিমরা নিয়মিত নিরাপত্তাহীনতা ও উত্তেজনার শিকার হচ্ছেন। জেরুজালেমের পুরোনো শহরে মিছিলের সময় উগ্রপন্থীদের ‘আরবদের মৃত্যু হোক’ স্লোগান দেওয়া, আল-আকসা মসজিদ বা ইউএনআরডব্লিউএ কার্যালয়ে আগ্রাসীভাবে ঢুকে পড়া, এবং ফিলিস্তিনিদের ওপর হামলা বা থুথু নিক্ষেপ করার মতো ঘটনা প্রায়ই গণমাধ্যমে উঠে আসে। এই ধরনের উগ্র আচরণ ইসরায়েলের মুসলিম জনগোষ্ঠীর জীবনে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা তৈরি করেছে।