অপরাধ

নকলায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা

প্রতিবেদক
ইসরায়েলে সরকার গঠনের সমীকরণে এখন আরব দলগুলোই ভাগ্যনির্ধারক ইসরায়েলে সরকার গঠনের সমীকরণে এখন আরব দলগুলোই ভাগ্যনির্ধারক ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৭০০ শিক্ষার্থী ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৭০০ শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি স্কোপাস ইনডেক্সড গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্কোপাস ইনডেক্সড গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে ৪ সদস্যের কমিটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফয়সল আমিন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: পিবিআইয়ের হাতে নতুন তথ্য বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: পিবিআইয়ের হাতে নতুন তথ্য ডেঙ্গুতে প্রাণ হারাল তিন বোনের বড়জন, শোকের ছায়া পরিবারে ডেঙ্গুতে প্রাণ হারাল তিন বোনের বড়জন, শোকের ছায়া পরিবারে সিরাজগঞ্জে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও ৩ জন গ্রেপ্তার সিরাজগঞ্জে মহাসড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আরও ৩ জন গ্রেপ্তার
সব খবর

শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতবাড়ি ও ভেতরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুসন্ধানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গ্রামের প্রতিবন্ধী সিফাতের দুচালা ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের উৎপত্তি হয়। মুহূর্তের মধ্যেই ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাশের আরিফুল ইসলামের একটি হাফ-বিল্ডিং ঘরও সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শেরপুর সদর ও নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. নাসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি লাইনের মাধ্যমে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।