জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি ৯ম থেকে ১৮তম গ্রেডের মোট ২৩টি ক্যাটাগরিতে ৩৮ জন প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ সালের বিকেল ৪টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগের মধ্যে ৯ম গ্রেডে একজন সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ১০ম গ্রেডে চারজন উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও একজন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) নিয়োগ দেওয়া হবে। সহকারী প্রকৌশলী পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং উপসহকারী প্রকৌশলী পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ও বাস্তব কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
১৩তম গ্রেডে সাউন্ড সিস্টেম অপারেটর পদে একজন নিয়োগ দেওয়া হবে, যার জন্য এসএসসি পাস এবং সাউন্ড সিস্টেম বা অডিও-ভিজ্যুয়াল যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১৬তম গ্রেডে ইলেকট্রিশিয়ান (চারজন), এয়ারকুলার টেকনিশিয়ান (একজন), বৈদ্যুতিক সাবস্টেশন কেয়ারটেকার (একজন), ফটোকপিয়ার অপারেটর/টেকনিশিয়ান (দুজন), লিফটম্যান (পাঁচজন), কার্পেন্টার/কাঠমিস্ত্রি (দুজন), প্লাম্বার (একজন), রাজমিস্ত্রি (একজন), জেনারেটর টেকনিশিয়ান (একজন) এবং ফায়ারম্যান (একজন) নিয়োগ পাবেন।
১৮তম গ্রেডে পাম্প ডাইভার (একজন), প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর (একজন), সহকারী ইলেকট্রিশিয়ান (দুজন), জেনারেটর অপারেটর (দুজন), কার্পেন্টার হেলপার (একজন), সহকারী প্লাম্বার (দুজন), সহকারী ফায়ারম্যান (একজন), সহকারী রাজমিস্ত্রি (একজন) এবং সহকারী ফটোকপি টেকনিশিয়ান (একজন) নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিন্নতা রয়েছে। কিছু পদের জন্য ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন। অন্যান্য কারিগরি পদের জন্য এসএসসি, এসএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রির পাশাপাশি নির্দিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়সসীমার ক্ষেত্রে, ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ১ থেকে ৩ নম্বর পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছর এবং ৪ থেকে ২৩ নম্বর পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৫ থেকে ২৩ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন আবেদনের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি ৯ সেট করে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি জমা দিতে হবে। আবেদনপত্র আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ‘রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪’ ঠিকানায় পৌঁছাতে হবে। অনলাইন আবেদনের শেষ সময়ও একই দিন বিকেল ৪টা।

















