অপরাধ

দিনাজপুরে অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ এনসিপির ৫ নেতা গ্রেফতার

প্রতিবেদক
দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হুথিদের হামলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ৯৯ ডলার হুথিদের হামলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ৯৯ ডলার নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা, দাবি ব্যবসায়ী সমিতির বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা, দাবি ব্যবসায়ী সমিতির সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৪ প্রবাসী নিহত সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের ৪ প্রবাসী নিহত
সব খবর

দিনাজপুরে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগীয় নেতা মো. আরিফ মুনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দান এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন (২৯), সংগঠনের নেতা হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সমজিদুল মিনহাজ (২১) এবং হৃদয় হোসেন (২২)। এ ঘটনায় সোমবার দিবাগত রাত ১টার দিকে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন অপহৃত মো. আব্দুস সামাদের ছেলে মো. মামুন (৩৬)।

মামলার এজাহার অনুযায়ী, গত রোববার রাত ৯টার দিকে আব্দুস সামাদ মোটরসাইকেলে করে সদর উপজেলার পল্লীবিদ্যুৎ ৫ মাইল এলাকায় তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যান। সেখানে আরিফ মুন, হাসিন ইশরাক মিম, আজমির হোসেন, সাজিদুল মিনহাজ ও হৃদয়সহ অজ্ঞাতনামা ১০-১২ জন তাকে মারপিট করে। এরপর রুবেল ডাকাত ও রোহানের নাম উল্লেখ করে ভয়ভীতি দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

সোমবার দুপুর দেড়টার দিকে অপহৃতের মোবাইল থেকে তার ছেলে মামুনের ফোনে কল করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় আব্দুস সামাদকে উদ্ধার করে এবং অপহরণকারীদের আটক করে। এ সময় অপহৃতের মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ওসি নুরনবী জানান, আটককৃত পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে এবং আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।