ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদকে গ্রেপ্তার করেছে মহেশপুর থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ৩২ মিনিটের দিকে মহেশপুর পৌর কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান। তিনি আরও জানান, গ্রেপ্তার ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৭.৩২ এর দিকে মহেশপুর পৌর কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

















