বাংলাদেশ

বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: হুমায়ুন কবির

প্রতিবেদক
বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, হামলার শঙ্কা পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, হামলার শঙ্কা বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপালের হ্যান্ডবল খেলোয়াড়রা বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপালের হ্যান্ডবল খেলোয়াড়রা চট্টগ্রাম বন্দরে শুধু পরিচালনব্যবস্থা পরিবর্তনই সমস্যার সমাধান নয় চট্টগ্রাম বন্দরে শুধু পরিচালনব্যবস্থা পরিবর্তনই সমস্যার সমাধান নয় সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১ সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলা, নিহত ১ কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
সব খবর

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠককালে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে এবং দেশের বিভিন্ন খাতে নতুন নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হচ্ছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে আসা প্রতিনিধিদলটি উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো হলে দুই দেশের অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সম্ভাবনাময় খাতগুলোর চিত্র তুলে ধরেন। উপদেষ্টা আরও জানান, একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেন। অতুল কেশাপ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আগ্রহের কথা জানান।

পরিশেষে, দুই পক্ষই দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে বাংলাদেশি ও মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্ততা এবং অংশীদারত্ব গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।