বাংলাদেশ

অপতথ্য ও এআই অপব্যবহার রোধে ঐক্যবদ্ধ কাজ জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
আর্থিক লেনদেনের ভিডিও ফাঁসের জেরে লক্ষ্মীপুরে পিডিবি প্রকৌশলী সাময়িক বরখাস্ত আর্থিক লেনদেনের ভিডিও ফাঁসের জেরে লক্ষ্মীপুরে পিডিবি প্রকৌশলী সাময়িক বরখাস্ত ন্যাম ভবনে বারান্দায়ও ঘুমাতে হতো গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে: পুলিশ ন্যাম ভবনে বারান্দায়ও ঘুমাতে হতো গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে: পুলিশ বান্দরবানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু বান্দরবানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য মিলল জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য মিলল আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা: চাঞ্চল্যকর তথ্য আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা: চাঞ্চল্যকর তথ্য কটিয়াদীতে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বন্ধু চিকিৎসাধীন কটিয়াদীতে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বন্ধু চিকিৎসাধীন রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে বিপুল বিস্ফোরক রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে বিপুল বিস্ফোরক বোয়িং কেনার পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বোয়িং কেনার পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লালমোহনে দুর্গাপূজা ও সরকারি সেবা কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা লালমোহনে দুর্গাপূজা ও সরকারি সেবা কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা
সব খবর

ডিজিটাল যুগে অপতথ্য, অসত্য তথ্যের বিস্তার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, তথ্যের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলভাবে তথ্য পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে তথ্য কমিশনের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ; অপতথ্যরোধে তথ্য অধিকারের ভূমিকা’।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেন, ডিজিটাল যুগে তথ্যের অভাব না থাকলেও সঠিক তথ্যের পাশাপাশি অপতথ্য ও অসত্য তথ্যের বিস্তার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তথ্য জানার অধিকার সবার রয়েছে, তবে সেই তথ্য অবশ্যই সঠিক ও নির্ভরযোগ্য হতে হবে। ভুল ও অসত্য তথ্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তথ্য পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার, লাইক বা কমেন্ট করার আগে সেটির সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি। অনেক সময় মানুষ নিজের অজান্তেই যাচাই না করে তথ্য প্রচার করেন বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন। গণমাধ্যমকর্মীদের তথ্য যাচাই করে তা জনগণের সামনে তুলে ধরার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদেরও তথ্য ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, অপতথ্যের কারণে ব্যক্তি ও পরিবারের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। বিশেষ করে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সামাজিক ও পারিবারিক সম্পর্কেও বিরূপ প্রভাব পড়তে পারে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইমপারসোনেশন, ভুয়া পরিচয় এবং এআই প্রযুক্তির অপব্যবহার করে মানুষের ছবি ও পরিচয় ব্যবহার করে হেয়প্রতিপন্ন ও মানহানি করার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ইয়াসের খান চৌধুরী সতর্ক করে বলেন, এখন থেকেই সতর্কতা ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অপতথ্য, অসত্য তথ্য এবং এআইয়ের অপব্যবহার ভবিষ্যতে বিশ্বকে হুমকির মুখে ফেলতে পারে। এ জন্য বাংলাদেশসহ বিশ্বের সব রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সভায় সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুমন রহমান। সভায় বক্তারা তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের প্রবাহ, অপতথ্য প্রতিরোধ, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং এআইয়ের অপব্যবহার মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।