বাংলাদেশ

সৈয়দপুর সেনানিবাসে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী

প্রতিবেদক
প্রাথমিক শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত চট্টগ্রামে ৪ খাদ্য প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ৪ খাদ্য প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা ফাহাদ ফাসিলের ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’-এর ট্রেলার মুক্তি ফাহাদ ফাসিলের ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’-এর ট্রেলার মুক্তি আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকা ঋণ আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকা ঋণ আর্থিক লেনদেনের ভিডিও ফাঁসের জেরে লক্ষ্মীপুরে পিডিবি প্রকৌশলী সাময়িক বরখাস্ত আর্থিক লেনদেনের ভিডিও ফাঁসের জেরে লক্ষ্মীপুরে পিডিবি প্রকৌশলী সাময়িক বরখাস্ত ন্যাম ভবনে বারান্দায়ও ঘুমাতে হতো গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে: পুলিশ ন্যাম ভবনে বারান্দায়ও ঘুমাতে হতো গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে: পুলিশ বান্দরবানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু বান্দরবানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য মিলল জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য মিলল আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা: চাঞ্চল্যকর তথ্য আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা: চাঞ্চল্যকর তথ্য
সব খবর

বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ষষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিএন্ডএস) গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর এই দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানের অংশ হিসেবে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে ষষ্ঠ কোর পুনর্মিলনী উপলক্ষে একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান এই কুচকাওয়াজ উপভোগ করেন এবং উপস্থিত বর্তমান ও প্রাক্তন সদস্যদের সামনে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং পেশাগত মমত্ববোধের ওপর গুরুত্বারোপ করে দেশ ও জাতির সেবায় সর্বদা নিবেদিত থাকার আহ্বান জানান।

সম্মেলনে ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র, যানবাহন ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও মেরামতে এই কোরের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কোরের সদস্যদের সদা প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তিনি।

অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, এ্যাডজুটেন্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সেনাসদস্যরা এই আয়োজনে অংশ নেন।