রাজধানীর রাস্তায় নারীদের যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) একটি বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই ‘পিংক বাস’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সরকারি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানিয়েছেন।
এই বিশেষ বাস সার্ভিসের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এর চালক ও কন্ডাক্টর হিসেবে শুধুমাত্র নারীরাই দায়িত্ব পালন করবেন। প্রাথমিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচলের জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ মোট চারটি বাস এই বিশেষ সেবার আওতায় যুক্ত করা হয়েছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, মতিঝিল, যাত্রাবাড়ী, কল্যাণপুর, মিরপুর, মোহাম্মদপুর, জোয়ারসাহারা ও গাজীপুর বাস ডিপোর অধীনে এই বাসগুলো বিভিন্ন রুটে চলাচল করবে। মতিঝিল ডিপোর অধীনে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল এবং তালতলা-মতিঝিল রুটে বাস চলবে। নতুন বাজার-মতিঝিল রুটটি বাড্ডা, রামপুরা, মালিবাগ ও গুলিস্তান হয়ে যাবে। তালতলা-মতিঝিল রুটটি খিলগাঁও, মুগদা, কমলাপুর ও সচিবালয় হয়ে মতিঝিলে পৌঁছাবে।
যাত্রাবাড়ী ডিপোর অধীনে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও পর্যন্ত একটি বাস চলাচল করবে, যা যাত্রাবাড়ী ও গুলিস্তান হয়ে যাবে। কল্যাণপুর ডিপোর অধীনে মিরপুর-১০ থেকে মতিঝিল রুটে এবং মিরপুর ডিপোর অধীনে মিরপুর-মতিঝিল ও মিরপুর-১২-মতিঝিল রুটে বাস চলবে। এই বাসগুলো ফার্মগেট, শাহবাগ ও প্রেস ক্লাবের মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে যাতায়াত করবে। এছাড়া মোহাম্মদপুর ডিপোর অধীনে মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং জোয়ারসাহারা ডিপোর অধীনে আব্দুল্লাহপুর থেকে মতিঝিল রুটে বিশেষ বাস থাকবে।
পাশাপাশি গাজীপুর ডিপোর অধীনে গাজীপুর থেকে বিমানবন্দর রুটে বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস এই সেবার অংশ হিসেবে যুক্ত থাকবে।
এ ছাড়া মিরপুর বাস ডিপোর অধীনে মিরপুর-মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল রুটে বাস চলাচল করবে। মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান হয়
মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর-মতিঝিল রুটেও চলবে বিশেষ বাস। এ পথে মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলাচল করবে।

















