বাংলাদেশ

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমানের ২৫৬ যাত্রী

প্রতিবেদক
ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন
সব খবর

কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক গোলযোগের কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ত্রুটি ধরা পড়ার পর উড়োজাহাজটিকে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় ফ্লাইটে থাকা ২৫৬ জন যাত্রী দীর্ঘ সময় ধরে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। যাত্রীদের ভাষ্যমতে, দীর্ঘ প্রায় আট ঘণ্টা উড়োজাহাজের ভেতরে অপেক্ষার পর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে তাঁদের নামিয়ে হোটেলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তা জানিয়েছেন, রোমে অবতরণের পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা করা হয়। ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত উড়োজাহাজটির উড্ডয়ন কোনোভাবেই সম্ভব নয়। পরিস্থিতি মোকাবিলায় ঢাকা থেকে প্রকৌশলী এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৌশলীরা সেখানে পৌঁছে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ সম্পন্ন করবেন।

আটকে পড়া একজন যাত্রী অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় বিমানের ভেতরে আটকে থাকার পর তাদের নামানো হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের একটি বিমান বিদেশের বিমানবন্দরে বিপদে পড়ার পরও স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আটকে পড়া যাত্রীদের খাবার, আবাসন এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থার বিষয়ে কাজ করছে। তবে উড়োজাহাজটি ঠিক কত সময়ের মধ্যে মেরামত সম্পন্ন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবে, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, একই এয়ারলাইনসের ঢাকা থেকে টরন্টোগামী আরেকটি ফ্লাইট আজ রাত ১টায় ছাড়ার কথা রয়েছে। রাত ২টা ২০ মিনিটের পূর্বনির্ধারিত এই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।