ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে গঠিত বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি হয়েছে। এই বিশেষ উপলক্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজ শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় সরকারের পাঁচ মাস পূর্তির এই আয়োজনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত থাকবেন।

















