বাংলাদেশ

তিন প্রতিবন্ধীকে সরাসরি নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
ঢাবিতে সাদেকা হালিমসহ ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি ঢাবিতে সাদেকা হালিমসহ ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি আর কোনো কথা বলব না, নীরব থাকার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কোনো কথা বলব না, নীরব থাকার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বাড়াতে উদ্যোগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বাড়াতে উদ্যোগ সুপ্রিম কোর্টে ২৬৫ নতুন আইন কর্মকর্তা নিয়োগ সুপ্রিম কোর্টে ২৬৫ নতুন আইন কর্মকর্তা নিয়োগ বন্ধ সরকারি কারখানা সচলে ২০২৬ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী বন্ধ সরকারি কারখানা সচলে ২০২৬ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে নতুন আইন সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে নতুন আইন আদালতে লতিফ সিদ্দিকী বললেন, আমাকে ফাঁসি দিয়ে দেন আদালতে লতিফ সিদ্দিকী বললেন, আমাকে ফাঁসি দিয়ে দেন বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন চিংফেং ঝাং বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন চিংফেং ঝাং নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সব খবর

সচিবালয়ে নিজের কার্যালয়ে তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশের সময় প্রধানমন্ত্রী এই নিয়োগপত্রগুলো প্রদান করেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব হাসান শিপলু। নিয়োগপ্রাপ্ত এই তিন ব্যক্তি হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন এবং দিনটি তাদের কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নের সূচনা হিসেবে গণ্য হয়েছে বলে উপ-প্রেস সচিব উল্লেখ করেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আয়শা আক্তার ও নীলা খাতুন শারীরিক প্রতিবন্ধী, যারা জন্ম থেকেই হাতহীন হলেও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নীলা খাতুনকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে এবং আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এই তিনজনকে চাকরি দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। নিয়োগপত্র প্রদানের পরপরই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।