আইন ও আদালত

সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে নতুন আইন

প্রতিবেদক
সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর 'নিয়ম সৃষ্টিকারী' হওয়ার আহ্বান দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর ‘নিয়ম সৃষ্টিকারী’ হওয়ার আহ্বান ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল
সব খবর

সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মা যেন তাদের জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখল বজায় রাখতে পারেন, এমন বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে আইনগত সহায়তা বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

আইনমন্ত্রী জানান, দেশে অধিকাংশ দেওয়ানি মামলাই সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশসংক্রান্ত হওয়ায় সরকার আইনটিতে পরিবর্তনের পরিকল্পনা করেছে। তিনি ব্যাখ্যা করেন যে, বর্তমানে মুসলিম আইনে হেবা, হিন্দু আইনে উইল এবং মুসলিম আইনে অসিয়তনামার বিধান থাকলেও, সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পর বাবা-মা অনেক সময় মালিকানা হারিয়ে ফেলেন। এর ফলে সন্তানরা তাদের দেখাশোনা না করলে বাবা-মা অসহায় অবস্থায় পড়েন।

এই সংকট নিরসনে সম্পত্তি হস্তান্তর আইনের গিফট বা উপহার সংক্রান্ত ধারাটি আরও কার্যকর করার কথা ভাবছে সরকার। ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে এই বিধানে ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা জীবনস্বত্ব রাখার সুযোগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আইনমন্ত্রী আরও জানান, কোনো ক্ষেত্রে যদি বাবার চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রির প্রয়োজন হয় কিন্তু সন্তান তাতে সম্মতি না দেয়, তবে জেলা জজকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া হবে। কোনো আবেদন পাওয়া গেলে জেলা জজ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। নতুন এই বিধানগুলো কার্যকর হলে সম্পত্তি-সংক্রান্ত দেওয়ানি মামলার সংখ্যা কমে আসবে এবং অনেক পারিবারিক সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।