রাজনীতি

র‌্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের বিল সংসদে

প্রতিবেদক
নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান
সব খবর

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর বিল উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি যাচাই-বাছাইয়ের জন্য চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদনসহ সংসদে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত এই আইনের মূল উদ্দেশ্য হলো জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক ইউনিট গড়ে তোলা। এই এসআরবি ইউনিটের সদর দপ্তর থাকবে ঢাকায়। সরকার প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকে কর্মকর্তা ও সদস্যদের প্রেষণে বা পদায়নের মাধ্যমে এই ইউনিট গঠন করবে। ইউনিটের প্রধান হিসেবে থাকবেন একজন মহাপরিচালক, যিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে নিযুক্ত হবেন এবং প্রশাসনিক ও অপারেশনাল ক্ষমতা প্রয়োগ করবেন।

এসআরবির দায়িত্বের মধ্যে রয়েছে মাদক, সাইবার অপরাধ, গুম, ভূমিদস্যুতা, মানবপাচার ও গুরুতর অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এছাড়া আদালত বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে ফৌজদারি অপরাধের তদন্তও করতে পারবে এই বাহিনী। বিল অনুযায়ী, এসআরবি সদস্যদের তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হলেও তা বিদ্যমান ফৌজদারি কার্যবিধি মেনে চলতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি বা জব্দকৃত আলামত দ্রুত নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে। তদন্তের প্রয়োজনে এসআরবির নিজস্ব হাজতখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ ব্যবহারের বিধান রাখা হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে এসআরবি সদস্যদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যার মধ্যে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণের মতো ব্যবস্থা অন্তর্ভুক্ত। তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া কাউকে শাস্তি দেওয়া যাবে না এবং বিভাগীয় আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ থাকবে। সদস্যদের ব্যক্তিগত অভিযোগ নিরসনে একটি ‘অভিযোগ প্রতিকার কমিটি’ গঠনের প্রস্তাব করা হয়েছে, যেখানে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি মানবাধিকার বিশেষজ্ঞ ও বিচার বিভাগীয় কর্মকর্তা থাকবেন।

আইনটি কার্যকর হওয়ার সাথে সাথে বর্তমান র‌্যাব সংক্রান্ত বিধান রহিত হবে এবং র‌্যাবের যাবতীয় জনবল, সম্পদ, দায়িত্ব ও নথিপত্র এসআরবির অনুকূলে স্থানান্তরিত হবে। সরকার আশা করছে, পরিবর্তিত অপরাধের ধরণ ও জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় এই আধুনিক বিশেষায়িত ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।