বাংলাদেশ

রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতির বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
সব খবর

রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক নির্মাণ উপকমিটির আহ্বায়ক এনামুল হক সোহেলের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতি এবং ভুয়া ভাউচার তৈরি করে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা চলমান থাকা সত্ত্বেও দিনাজপুর শিক্ষা বোর্ড তাকে গভর্নিং বডির সভাপতি করে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি শহিদুল আনাম তুহিন হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন।

অভিযোগ উঠেছে, রিট পিটিশন শুনানি ও আদেশের আগেই তড়িঘড়ি করে ২৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রায় তিন কোটি টাকা এবং নির্মাণ ফান্ডসহ অন্যান্য খাতে আরও প্রায় ১২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় গত ১৮ জুন জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন লায়ন্স ক্লাব অব রংপুরের সাবেক সদস্য আখলাকুল ইসলাম তারেক।

স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই বছর গভর্নিং বডিতে থেকে এনামুল হক সোহেল ও তার সহযোগীরা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নের নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। স্কুলের অভ্যন্তরীণ অডিট কমিটি, সিএ ফার্ম এবং ক্লাব অডিট কমিটি তদন্ত করে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়ে তৎকালীন সভাপতি শহিদুল আনাম তুহিনের কাছে প্রতিবেদন জমা দেয়।

এই ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগ এনে তৎকালীন সভাপতি আকবর হোসেন, সদস্য সচিব ও স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ রায়হান শরীফ, নির্মাণ কমিটির আহ্বায়ক এনামুল হক সোহেল, ক্রয় কমিটির আহ্বায়ক একেএম বানিউল আদম বাবু, সদস্য নাসরিন হক ববি (তিনি এনামুল হক সোহেলের স্ত্রী), স্কুলের হিসাবরক্ষণ কর্মকর্তা সজল কুমার বিশ্বাস ও সাজ্জাদ হোসেনকে আসামি করে ২০২৪ সালের ২৮ আগস্ট রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন লায়ন্স ক্লাবের পরিচালক ফরিদ আহমেদ রুমি। আদালতের বিচারক মামলাটি থানায় নথিভুক্ত করার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশকে নির্দেশ দেন।

অন্যদিকে, ওই বছরের ১০ সেপ্টেম্বর লায়ন্স ক্লাবের পাসওয়ার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে সাতজনের নামে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে আরেকটি মামলা করেন লায়ন্স ক্লাবের পরিচালক ফরিদ আহমেদ রুমি। এই মামলাতেও প্রধান আসামি করা হয় নির্মাণ উপকমিটির আহ্বায়ক এনামুল হক সোহেলসহ আরো কয়েকজনকে।

এছাড়াও, ২০২৫ সালের ৫ নভেম্বর তৎকালীন কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে তদন্ত চেয়ে লিখিত অভিযোগ করেন লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি শহিদুল আনাম তুহিন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৮ ডিসেম্বর শিক্ষা বোর্ড থেকে তদন্তের লিখিত নির্দেশ দেওয়া হয়। চলতি বছরের ১৯ জানুয়ারি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটি তদন্ত শেষ করার আগেই অর্থ আত্মসাতের মামলার ৩ নম্বর আসামি এনামুল হক সোহেলকে গভর্নিং বডির সভাপতি করে নতুন কমিটি অনুমোদন দেয় শিক্ষা বোর্ড। অভিযোগ রয়েছে, এনামুল হক সোহেল সভাপতির দায়িত্ব পেয়েই মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে তার পছন্দের ২৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়ন করা হয়নি বলে জানা গেছে। প্রভাষক পদে ১৫ লাখ, সহকারী শিক্ষক পদে ১০ লাখ এবং অন্যান্য পদে আট লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন প্রার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ও স্কুল কমিটির সদস্য জানান, এনামুল হক সোহেল ও তার স্ত্রী নাসরিন হক ববি খুব চালাক। তারা ক্ষমতায় থাকা ব্যক্তিদের পেছনে লেগে থাকেন এবং তাদের খুশি করে নিজেদের ফায়দা হাসিল করেন। এনামুল হক সোহেল ও তার স্ত্রী নিয়মবহির্ভূতভাবে ২৯ জন সদস্যকে ক্লাব থেকে বহিষ্কার করেছেন। তারা পেশিশক্তি ব্যবহার করে ক্লাব ও স্কুল অ্যান্ড কলেজ দখল করে সরকারি খাস জায়গায় বহুতল ভবন নির্মাণ করেছেন, যা প্ল্যান-বহির্ভূত ও ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তারা আরও জানান, বর্তমান সভাপতি এনামুল হক সোহেল শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করে টেন্ডার ছাড়াই চার কোটি ৮৮ লাখ ২১ হাজার ৪৬২ টাকার কাজ করেছেন। তিনি নির্মাণ উপকমিটির নামে চেক না নিয়ে নিজ নামে ২২টি চেক গ্রহণ করেছেন। নবনির্মিত ভবনের কোনো নকশা বা ওয়ার্ক এস্টিমেট না করে, এনামুল হক সোহেলের নামে ইস্যু করা চার কোটি ৮৮ লাখ ২১ হাজার ৪৬২ টাকার মধ্যে ভুয়া বিলে ১৩ লাখ ৬০ হাজার ৬৬২ টাকা গ্রহণ করেছেন। ২০২২ সালে পিডব্লিউডির রেট শিডিউল মোতাবেক বিল গ্রহণ করার সময় তিনি সরকারের অংশ ভ্যাট ও ট্যাক্স ১৪ শতাংশ এবং ঠিকাদার প্রফিট ১০ শতাংশ আত্মসাৎ করেছেন। এতে ভ্যাট ও ট্যাক্সবাবদ প্রায় ৬৮ লাখ ৩৫ হাজার টাকা এবং ঠিকাদার প্রফিট ৪৮ লাখ ৮৩ হাজার ৩৪৬ টাকা আত্মসাৎ করা হয়েছে।

ক্লাবের সদস্যরা জানান, লিফট ক্রয়ের দরপত্রে আটটি প্রতিষ্ঠান অংশ নিলেও সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে ৯ লাখ টাকার বিনিময়ে সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়। এনামুল হক সোহেল তার নিজ নামে লিফট সাপ্লাই বিল বাবদ চারটি চেক গ্রহণ করেন। গত দুই বছরে ২৪ কোটি টাকা খরচ দেখানো হয়েছে, যার মধ্যে ছয় কোটি ৬৩ লাখ ৭৪ হাজার ৪৯৭ টাকা বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয় হিসেবে দেখানো হয়েছে।

এছাড়া, বিগত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হওয়ার জন্য লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ফান্ডের টাকা দিয়ে বহুতল ভবনের নিচে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়, যা বর্তমানে ইট গেঁথে বন্ধ রাখা হয়েছে। এই ধরনের কাজ বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে করেছে বলে নজির নেই।

লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ফান্ড থেকে অজ্ঞাত মো. জিয়াউল ইসলাম নামের এক ব্যক্তিকে ২০২২ সালের ১৯ অক্টোবর ঢাকা ব্যাংকের রংপুর শাখা থেকে চেক নম্বর ১০৭৫৮৩৮ মূলে এক কোটি ৪৯ লাখ ৫০০ টাকা দেওয়া হয়েছে, যার কোনো সঠিক জবাব পাওয়া যায়নি।

এ বিষয়ে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হাসান রোজেন বলেন, ‘মামলা চলমান থাকা সত্ত্বেও শিক্ষা বোর্ড এনামুল হক সোহেলকে সভাপতি করে ম্যানেজিং কমিটি দিয়েছে। স্কুলটি যেহেতু লায়ন্স ক্লাব পরিচালিত, তাই কিছু নিয়মকানুন রয়েছে। হয়তো শিক্ষা বোর্ড এনামুল সাহেবকে ম্যানেজ করে সভাপতি বানিয়েছেন।’

অভিযুক্ত স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিউজ কেন করবেন? এগুলো নিয়ে তো মামলা চলমান। মামলা চলা অবস্থায় কি পত্রিকার সংবাদ করা ঠিক হবে? বরঞ্চ আপনি আমার সঙ্গে দেখা করেন, তখন বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।’ পরে তিনি জানান যে, অর্থ আত্মসাতের অভিযোগের বিপক্ষে তার কাছে সব ডকুমেন্ট রয়েছে, সেগুলো তিনি কোর্টে দাখিল করবেন।

এ ব্যাপারে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, আমি নতুন, তাই লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগটি এখনো আমার হাতে আসেনি। আগামীকাল সকালে অফিসে গিয়ে বিষয়টির খোঁজ নেব।

মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর সিআইডির ইন্সপেক্টর মো. শরিফুল ইসলাম বলেন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের মামলা আমি নিখুঁতভাবে তদন্ত করছি, আমি যা সঠিক পাব সেটাই আদালতে দাখিল করব।

গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের জামায়াতের লংমার্চে জনভোগান্তি ও জ্বালানি অপচয়ের অভিযোগ রাশেদ খানের লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
সব খবর