আবাসন খাতে জমির শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট নির্মাণ ও হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া একটি অনিয়ন্ত্রিত ব্যবসায়িক মডেলের কারণে দেশের প্রায় ৪০ হাজার নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ব্যবস্থায় জমির মালিকানা, ভবনের অনুমোদিত নকশা, নির্মাণ সক্ষমতা এবং অর্থের ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অস্পষ্ট থাকায় অনেক ক্রেতা সর্বস্বান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) জানিয়েছে, এই ধরনের প্রকল্প ঘিরে চলমান মামলা ও আইনি জটিলতার কারণে আগামী দুই থেকে তিন বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা আটকে যেতে পারে।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল এসব উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জমির শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পে প্রতারণার অভিযোগে ৯ হাজার ৮২৩টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় প্রায় ৪০ হাজার ক্রেতা এবং ১২ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট। আইনগত নিশ্চয়তার অভাবে বিনিয়োগ করেও ফ্ল্যাট বুঝে না পাওয়ায় ক্রেতারা আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও পারিবারিক সংকটের মুখে পড়ছেন।
সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একই জমি বা ভবনের বিপরীতে একাধিক ব্যক্তির কাছে শেয়ার বিক্রি, নকশা অনুমোদন ছাড়াই অর্থ সংগ্রহ এবং নির্মাণ ব্যয়ের অস্বচ্ছতার মতো অনিয়ম ঘটছে। অনেক ক্ষেত্রে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের মিল নেই এবং নিরাপত্তা শর্তও মানা হচ্ছে না। রিহ্যাব নেতারা সতর্ক করে বলেন, জমির অবিভক্ত অংশের মালিকানা থাকলেই নির্দিষ্ট ফ্ল্যাটের আইনগত মালিকানা নিশ্চিত হয় না, যা ভবিষ্যতে উত্তরাধিকার বা ব্যাংক ঋণের ক্ষেত্রে বড় জটিলতা সৃষ্টি করবে।
এই সংকট নিরসনে রিহ্যাব ছয় দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত ব্যবসা বন্ধ করা, কঠোর আইনি পর্যালোচনা, প্রকল্পের স্বাধীন কারিগরি ও আইনগত নিরীক্ষা এবং প্রকল্পের অর্থ সংগ্রহ ও নির্মাণ ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা। এছাড়া বৈধ অনুমোদন না পাওয়া পর্যন্ত নতুন প্রকল্পের বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি বলেন, আবাসন খাতের সঙ্গে তিন শ ধরনের সংযোগ শিল্প জড়িত এবং এই শিল্প জিডিপিতে ১৫ থেকে ১৬ শতাংশ অবদান রাখে। প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় এবং জাতীয় এই সংকট দূর করতে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় এর দায় রাষ্ট্রকে বহন করতে হবে। অনুষ্ঠানে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রিহ্যাবের দাবি, অনিয়ন্ত্রিত ব্যবসায়িক মডেলে তৈরি করা ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিটি ভবনের স্বাধীন, নিরপেক্ষ ও কারিগরি যাচাই করা প্রয়োজন। রিহ্যাবের মাধ্যমে এগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বৈধ অনুমোদন ও জমির মালিকানা নিশ্চিত না
সংবাদ সম্মেলনে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি-২ মো. বরকত উল্লাহ, সহসভাপতি-৩ এ এফ এম ওবায়দুল্লাহ ও সহসভাপতি (অর্থ) ড. হারুন অর রশিদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

















