রাজনীতি

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কাজ: রুহুল কবির রিজভী

প্রতিবেদক
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোটগ্রহণ শুরু সকাল ৮টায় স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮, তিন দিনের শোক ঘোষণা তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির কৃষিঋণ মওকুফের দীর্ঘস্থায়ী সুফল নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের কঠোর নিন্দা রাশিদা তালিবের ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপিপুত্র মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে ব্রেইল শিক্ষক হলেন সুনামগঞ্জের সমিরঞ্জন আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামগুলোর তাৎপর্য ও গুরুত্ব পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সব খবর

রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী বলে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘কমল কুঁড়ি’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং অসংখ্য পরিবারের জীবনযাত্রার অবলম্বন। তাই এই অর্থের প্রবাহ বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের চরম পরিপন্থি।

রিজভী আরও বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী নন। তাদের মধ্যে বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছেন, আবার অনেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নন। এমন পরিস্থিতিতে রেমিট্যান্স বন্ধের হুমকি কার্যকর করা হলে তা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানুষের আয়কে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। তিনি প্রশ্ন তুলে বলেন, এই ধরনের হুমকি দেওয়ার বৈধতা কোথায়? তিনি দাবি করেন, একটি পক্ষ জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে, যেখানে বিএনপি সর্বদা রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ছাত্রদলকে তাদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, গত ১৭ বছরের নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও ছাত্রদল টিকে আছে। এখন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সংগঠনটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিবর্তনের যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে নেতাকর্মীদের জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ‘কমল কুঁড়ি-জিয়া স্মৃতি পাঠাগার’-এর আহ্বায়ক আমানউল্লাহ আমান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তারা কাজ করছেন। প্রযুক্তিনির্ভর এই সময়েও হাতে লেখা চিঠি প্রতিযোগিতার মতো সৃজনশীল উদ্যোগের মাধ্যমে তারা সৃজনশীল চর্চা টিকিয়ে রাখার চেষ্টা করছেন বলে জানান তিনি।