বিনোদন

বিচারকের আসনে রুহানী সালসাবিল: ফিরে দেখা শৈশবের স্মৃতি

প্রতিবেদক
জ্বালানি তথ্য প্রকাশে বিধিনিষেধ কঠোর করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি তথ্য প্রকাশে বিধিনিষেধ কঠোর করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শরীয়তপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে চুরি শরীয়তপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে চুরি শহীদ ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির সুপারিশ কমিটির শহীদ ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির সুপারিশ কমিটির রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজ: তালিকায় ১২৮০ জন, নেপথ্যে কিশোর গ্যাং রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজ: তালিকায় ১২৮০ জন, নেপথ্যে কিশোর গ্যাং যেকোনো আগ্রাসনের পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান যেকোনো আগ্রাসনের পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফল অংশগ্রহণে মন্ত্রিসভার বিশেষ অভিনন্দন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফল অংশগ্রহণে মন্ত্রিসভার বিশেষ অভিনন্দন হরমুজ প্রণালি ও আঞ্চলিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান হরমুজ প্রণালি ও আঞ্চলিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান অপরিণত শিশুদের অন্ধত্ব প্রতিরোধে আরওপি স্ক্রিনিং ও সচেতনতার আহ্বান অপরিণত শিশুদের অন্ধত্ব প্রতিরোধে আরওপি স্ক্রিনিং ও সচেতনতার আহ্বান প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল জারি প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, হাইকোর্টের রুল জারি বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি, ককটেল উদ্ধারের আশঙ্কা বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি, ককটেল উদ্ধারের আশঙ্কা
সব খবর

জনপ্রিয় উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং পেশায় স্থপতি রুহানী সালসাবিল এবার বিচারকের আসনে দায়িত্ব পালন করলেন। সম্প্রতি ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতায় বিচারক হিসেবে দেখা গেছে তাকে। জাতীয় পর্যায়ের বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় এর আগেও বিচারক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। ছোটবেলা থেকেই নৃত্যের সাথে পথচলা রুহানীর, এমনকি জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় মনিপুরী নৃত্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও রয়েছে তার।

বিচারকের আসনে বসার অভিজ্ঞতাটি রুহানীর কাছে অত্যন্ত আনন্দ ও আবেগের ছিল। তিনি জানান, ছোটবেলায় যখন প্রতিযোগিতায় অংশ নিতে বগুড়া থেকে মায়ের সাথে ঢাকায় আসতেন, তখন ভরতনাট্যমের মহারথি বেলায়েত স্যারকে বিচারক হিসেবে পেতেন। আজ সেই বেলায়েত স্যারের পাশের চেয়ারে বসে বিচারক হতে পেরে তিনি আপ্লুত। নিজের নৃত্যজীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করতে গিয়ে রুহানী বলেন, ২০১০ সালে তার শিক্ষক সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে বিটিভিতে এনলিস্টেড হওয়ার পরীক্ষায় ‘হৃদয় আমার নাচেরে আজিকে’ গানে নাচ করেছিলেন তিনি।

বর্তমান প্রজন্মের শিশুদের নৃত্যদক্ষতার প্রশংসা করে রুহানী বলেন, বর্তমান সময়ের শিশুরা আগের চেয়ে অনেক বেশি পারদর্শী, যার ফলে তাদের বিচার করা বেশ কঠিন। তিনি প্রতিযোগীদের জন্য শুভকামনা জানান এবং জানান যে দ্রুতই ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বর্তমানে অভিনয়ের চেয়ে উপস্থাপনা এবং পেশাগত কাজের ব্যস্ততাতেই বেশি সময় কাটছে তার। তবে আগের তুলনায় টেলিভিশনে উপস্থাপনার কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন। বর্তমানে বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, অনলাইন প্ল্যাটফর্মে ‘ক্যাচ দ্য স্টার’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’, এসএটিভিতে ‘সাইন অন’ এবং দেশ টিভিতে ‘স্টার লাউঞ্জ’ অনুষ্ঠানগুলোতে তাকে উপস্থাপনা করতে দেখা যাচ্ছে। এছাড়া সম্প্রতি রাজধানীর রেডিসনে একটি করপোরেট অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন তিনি। মূলত ইংরেজি ও বাংলা—উভয় ভাষাতেই উপস্থাপনার জন্য ডাক পাচ্ছেন রুহানী। সব ব্যস্ততার মধ্যেও নিজের পেশাগত দায়িত্ব হিসেবে একজন আর্কিটেক্ট হিসেবে নিয়মিত অফিসে সময় দিচ্ছেন তিনি। তবে বর্তমানে সংসার ও একমাত্র সন্তান শীর্ষকে ঘিরেই তার সবচেয়ে বড় ব্যস্ততা ও স্বপ্ন।