স্বাস্থ্য

সাতক্ষীরায় কর্মস্থলে অনুপস্থিত ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
শীতের সবজিতে বাজার সয়লাব, তবে চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা শীতের সবজিতে বাজার সয়লাব, তবে চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা বরগুনার আমতলীতে জরাজীর্ণ ব্রিজ অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বরগুনার আমতলীতে জরাজীর্ণ ব্রিজ অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পাবনায় বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সিইসি ও ইসি সচিবের বিরুদ্ধে তোপ জামায়াতের ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সিইসি ও ইসি সচিবের বিরুদ্ধে তোপ জামায়াতের গোয়ালন্দে খাবার চাওয়ার জেরে বাবুর্চিকে পিটিয়ে হত্যা গোয়ালন্দে খাবার চাওয়ার জেরে বাবুর্চিকে পিটিয়ে হত্যা পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ইয়েমেনে সংঘাত: ৯ হাজারের বেশি হতাহত, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার ইয়েমেনে সংঘাত: ৯ হাজারের বেশি হতাহত, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার তাহসিফের মৃত্যু রহস্য: হেফাজতে থাকা বন্ধু দীপের মুখে চাঞ্চল্যকর তথ্য তাহসিফের মৃত্যু রহস্য: হেফাজতে থাকা বন্ধু দীপের মুখে চাঞ্চল্যকর তথ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
সব খবর

পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে সাতক্ষীরার চারজন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে। গত মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়, যা স্বাক্ষর করেছেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বী এবং সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. মো. হাছিবুর রহমান।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বাগেরহাট এবং ২৬ জুলাই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় এই চারজন চিকিৎসককে কোনো প্রকার অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু হলে অভিযোগের গুরুত্ব ও তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যায়। সেই নিয়ম মেনেই ২৭ জুলাই থেকে তাদের বরখাস্ত কার্যকর করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।