খেলা

ট্রাম্পের উপস্থিতিতে কড়া নিরাপত্তা, মেটলাইফ স্টেডিয়ামে ঢুকতে হিমশিম দর্শক

প্রতিবেদক
কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান
সব খবর

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ের চূড়ান্ত ফয়সালা হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এই ম্যাচকে ঘিরে নিউইয়র্কে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির কারণে এই ফাইনাল ম্যাচটিকে ‘ন্যাশনাল স্পেশাল সিকিউরিটি ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে স্টেডিয়ামে প্রবেশের আগে সব দর্শকের শরীর ও ব্যাগ আলাদাভাবে তল্লাশি করছে মার্কিন সিক্রেট সার্ভিস। এ কারণে ৮২ হাজার ৫০০ টিকিটধারীর সবাই ম্যাচ শুরুর আগে সময়মতো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট জানিয়েছেন, সমর্থকদের বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে। ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগেই আকাশপথে হেলিকপ্টার টহলসহ হাজার হাজার সিক্রেট সার্ভিস এজেন্ট মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সময় সকাল ৮টা থেকেই ম্যাচ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মী ও সাংবাদিকেরা স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে শুরু করেন। সকাল ৯টায় গেট খোলার সময় সেই সংখ্যা প্রায় ১০ হাজারে পৌঁছে যায়। স্টাফদের জন্য রাখা একমাত্র প্রবেশপথ দিয়ে ধাপে ধাপে ভেতরে ঢোকানো হচ্ছে। সেখানে প্রথমে অ্যাক্রেডিটেশন পাস স্ক্যানের জন্য মাত্র দুজন কর্মী কাজ করছেন। এরপর ছয়টি এয়ারপোর্ট-মানের স্ক্যানার অতিক্রম করে ব্যক্তিগত শরীর তল্লাশির জন্য আবারও দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।

এই কঠোর নিরাপত্তা তল্লাশি থেকে রেহাই পাচ্ছেন না তারকারাও। এই বিশ্বকাপে জার্মান স্ট্রিমিং সার্ভিস ‘ম্যাজেন্টা’র বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করা লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপকেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। এদিকে, হাজার হাজার ডলার ব্যয় করে টিকিট কেনা অধিকাংশ দর্শক তখনও স্টেডিয়ামে পৌঁছাননি। তারা আসার পর একই ধরনের দীর্ঘ নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রবেশ করতে হবে।

ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-এ করে স্টেডিয়ামে পৌঁছানোর কথা রয়েছে। ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন তিনি।