রাজনীতি

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

প্রতিবেদক
এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান
সব খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্ট জানিয়েছেন যে, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। বর্তমানে শেখ হাসিনাসহ যেসব অভিযুক্ত ব্যক্তি ভারতে অবস্থান করছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার নিয়মিতভাবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছে এবং চিঠি দিচ্ছে। আমরা আশা করছি, তারা আমাদের এই আহ্বানে সাড়া দেবেন এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত তাদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি ত্বরান্বিত করবেন। শেখ হাসিনা ইস্যুতে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শামা ওবায়েদ বলেন, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং আমাদের মধ্যে সংলাপ ও বিনিময় প্রক্রিয়া চলমান থাকবে, যেমনটি বিমসটেকের মিটিংয়ে আমাদের উপদেষ্টার অংশগ্রহণের মাধ্যমে দেখা গেছে।

জুলাই মাসে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জুলাইয়ের ঘটনা বাংলাদেশের গণতন্ত্র ও ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দেখতে চায় যে তাদের সন্তানদের হত্যাকারীদের বিচার হচ্ছে। সরকার এই বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।

আইনি প্রক্রিয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে শামা ওবায়েদ বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই বিষয়টি স্পষ্ট করেছেন। যেহেতু ইতিমধ্যে সাজা ঘোষণা হয়ে গেছে, তাই আইনিভাবে একজন আসামির আত্মসমর্পণের আর কোনো অবকাশ নেই। সুতরাং, তিনি যখনই বাংলাদেশে আসবেন, আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।