বাংলাদেশ

দক্ষিণাঞ্চলের জন্য রাস্তা ও রেলপথ ভিক্ষা চেয়েছেন শফিকুল ইসলাম মাসুদ

প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর নেতাদের পদোন্নতির মাধ্যমে বিএনপির শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেতাদের পদোন্নতির মাধ্যমে বিএনপির শূন্য পদ পূরণের সিদ্ধান্ত ছিনতাইয়ের ৯০ ঘণ্টা পর ফোন সচল, অবস্থান জেনেও খুঁজে পাচ্ছে না পুলিশ ছিনতাইয়ের ৯০ ঘণ্টা পর ফোন সচল, অবস্থান জেনেও খুঁজে পাচ্ছে না পুলিশ ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি আদাবরে খালপাড়ে মিলল নারীর খণ্ডিত মরদেহ আদাবরে খালপাড়ে মিলল নারীর খণ্ডিত মরদেহ নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে ইতিবাচক বিসিবি নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে ইতিবাচক বিসিবি কারিগরি ত্রুটি নাকি নাশকতা, রহস্য খতিয়ে দেখার আহ্বান রিজভীর কারিগরি ত্রুটি নাকি নাশকতা, রহস্য খতিয়ে দেখার আহ্বান রিজভীর মঠবাড়িয়ায় কাজী একতা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় কাজী একতা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০৩৪ সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ ২০৩৪ সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ
সব খবর

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আমাদের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তা এবং রেলপথ দক্ষিণাঞ্চলের জন্য সরকারের কাছে ভিক্ষা চেয়ে গেলাম’।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)-এর উদ্যোগে আয়োজিত “আগামী বরিশাল: সংকট, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্তমান রাস্তার বেহাল দশা বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘ভাঙ্গা যখন পার হই তখন ড্রাইভারা আমাদের বলে, ‘স্যার ভাঙ্গা কিন্তু শুরু হয়েছে।’ তখন আমি বললাম, জায়গা শুরু হয়েছে না রাস্তা শুরু হয়েছে। তারা বলে, ‘স্যার দুইটাই শুরু হইছে। জায়গাও নাম ভাঙ্গা, রাস্তাও ভাঙ্গা শুরু হইছে।’

তিনি আরও বলেন, গাড়ির চাপ বাড়ার কারণে যাত্রীরাও অনেক কষ্ট পাচ্ছেন। তিনি বলেন, ‘গাড়ির চাপ এখন যে পরিমাণ বেড়েছে, গাড়ির পেছনের সিটে যারা থাকেন তারা বলেন, ‘ড্রাইভারও ব্রেক চেপে ধরে আর আমরাও যাত্রী পেছন থেকে পা চেপে ধরে আছি।’ ড্রাইভার মাঝেমধ্যে বলে, ‘বুঝলাম না স্যার গাড়ি এমন লাগতেছে কেন।’ আমি বললাম যে পেছনে যারা আছে তারাও পা চেপে ধরে আছে। ‘স্যার তারা চেপে ধরলে তো কোন লাভ নাই।’ তারপরও আমরা চেপে ধরে রাখি আমাদের জীবনেরও তো একটা মায়া আছে। আপনারা ধরেন কিনা আমি জানি না, আমরা ধরে রাখি।’

এই অবস্থা থেকে মুক্তির জন্য তিনি সরকারের কাছে রাস্তা ও রেলপথের উন্নয়নের জন্য ‘ভিক্ষা’ চেয়েছেন।

পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত বগা সেতুর বিষয়ে শফিকুল ইসলাম মাসুদ জানান, বগা সেতু ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় কথা দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘লিডিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য আজকে জার্নালিস্ট অ্যাসোসিয়েশান যে উদ্যোগ নিয়েছে এর প্রত্যেকটি দাবি, বিশেষ করে ১০ দফা দাবির সাথে আমি ব্যক্তিগতভাবে একাত্মতা ঘোষণা করছি। একজন বরিশালবাসী হিসেবে বাস্তবায়নের জন্য সংসদে বাইরে সর্বাত্মক সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখবো।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিজেএ-এর সভাপতি মাহবুব সৈকত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সানবীর রুবেল ও কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী জেবেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, নৌপ্রতিমন্ত্রী রাজিব আহসান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূরু এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ ব্যক্তিবর্গ।