রাজনীতি

এসআরবি বিল নিয়ে সংসদে নাজিবুর রহমানের কঠোর সমালোচনা

প্রতিবেদক
দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার, প্রজ্ঞাপন জারি দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার, প্রজ্ঞাপন জারি ফিন্যান্স বিভাগের জয়রথ অব্যাহত, কুবি আন্তঃবিভাগ ফুটবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগের জয়রথ অব্যাহত, কুবি আন্তঃবিভাগ ফুটবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় গাড়ির লংমার্চে সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী গাড়ির লংমার্চে সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী গণতন্ত্রের শক্তিগুলোর বিভেদ ফ্যাসিস্টদের সুযোগ করে দিতে পারে: প্রধানমন্ত্রী গণতন্ত্রের শক্তিগুলোর বিভেদ ফ্যাসিস্টদের সুযোগ করে দিতে পারে: প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত: এসআরবিকে ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল র‍্যাব বিলুপ্ত: এসআরবিকে ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল ছয় মাসে প্রবাসী আয় বাড়ল ১৩.১ শতাংশ ছয় মাসে প্রবাসী আয় বাড়ল ১৩.১ শতাংশ ডাকসু ভিপির বিদায়ী বার্তা: শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ডাকসু ভিপির বিদায়ী বার্তা: শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ইরান যুদ্ধ ট্রাম্পের মেয়াদও ছাড়াতে পারে: উপদেষ্টারা ইরান যুদ্ধ ট্রাম্পের মেয়াদও ছাড়াতে পারে: উপদেষ্টারা
সব খবর

পাবনা-২ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিলের সমালোচনা করে বলেছেন, এই বিলের মূল কাঠামোতে কোনো পরিবর্তন আনা হয়নি। বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন যে, যথাযথ প্রশিক্ষণ ও জবাবদিহির ব্যবস্থা না রেখে কেবল নাম পরিবর্তন করলে কোনো উদ্দেশ্যই সফল হবে না। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

নাজিবুর রহমান মোমেন বলেন, ২০১৪ সালের মে মাসে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া র‍্যাবকে ‘কিলিং স্কোয়াড’ হিসেবে অভিহিত করে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালেও তিনি র‍্যাবকে ‘ক্যানসার’ আখ্যা দিয়ে বিলুপ্তির দাবি পুনর্ব্যক্ত করেছিলেন। এই ধারাবাহিকতায় ২০২৪ সালের ডিসেম্বরে বিএনপি পুলিশ সংস্কার কমিশনের কাছে র‍্যাব বিলুপ্তির আনুষ্ঠানিক সুপারিশ করে। এ ছাড়া সংসদে বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপও একই দাবি জানিয়েছিলেন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং গুম কমিশনও র‍্যাব বিলুপ্তির পক্ষে সুপারিশ করেছিল বলে তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্য আরও বলেন, প্রস্তাবিত এসআরবি বিলে র‍্যাবের জনবল, কার্যালয়, ক্ষমতা, নথিপত্র, সম্পদ, চুক্তি এবং যাবতীয় দায়-দায়িত্ব সরাসরি নতুন এই বাহিনীর কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। তিনি দাবি করেন, এর ফলে কেবল বাহিনীর নাম বা সাইনবোর্ড পরিবর্তন হচ্ছে, কিন্তু কাজের ধরনে কোনো পরিবর্তন নেই। তিনি এটিকে ‘নতুন বোতলে পুরোনো মদ’ হিসেবে আখ্যা দিয়ে পুনরায় বলেন যে, র‍্যাবের নাম পরিবর্তন ছাড়া বাহিনীর কার্যক্রমে সব কিছু আগের মতোই থেকে যাচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ এর ওপর বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।