বাংলাদেশ

গাড়ির লংমার্চে সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার, প্রজ্ঞাপন জারি দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার, প্রজ্ঞাপন জারি ফিন্যান্স বিভাগের জয়রথ অব্যাহত, কুবি আন্তঃবিভাগ ফুটবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগের জয়রথ অব্যাহত, কুবি আন্তঃবিভাগ ফুটবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের এসআরবি বিল নিয়ে সংসদে নাজিবুর রহমানের কঠোর সমালোচনা এসআরবি বিল নিয়ে সংসদে নাজিবুর রহমানের কঠোর সমালোচনা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় গণতন্ত্রের শক্তিগুলোর বিভেদ ফ্যাসিস্টদের সুযোগ করে দিতে পারে: প্রধানমন্ত্রী গণতন্ত্রের শক্তিগুলোর বিভেদ ফ্যাসিস্টদের সুযোগ করে দিতে পারে: প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত: এসআরবিকে ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল র‍্যাব বিলুপ্ত: এসআরবিকে ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল ছয় মাসে প্রবাসী আয় বাড়ল ১৩.১ শতাংশ ছয় মাসে প্রবাসী আয় বাড়ল ১৩.১ শতাংশ ডাকসু ভিপির বিদায়ী বার্তা: শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ডাকসু ভিপির বিদায়ী বার্তা: শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ইরান যুদ্ধ ট্রাম্পের মেয়াদও ছাড়াতে পারে: উপদেষ্টারা ইরান যুদ্ধ ট্রাম্পের মেয়াদও ছাড়াতে পারে: উপদেষ্টারা
সব খবর

গাড়ির লংমার্চ করে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব হলে বিএনপি সবার আগে তা করত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধীদলের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকটে দেশের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এই সংকট নিরসনে বিরোধীদলের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু তার পরিবর্তে তারা বিশাল এক গাড়ির লংমার্চের আয়োজন করেছে। তিনি আরও বলেন, জনমনে ধারণা রয়েছে যে জনগণকে অযথা উত্তেজিত করে ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান হতো, তবে সরকারই সবার আগে সেই লংমার্চের আয়োজন করত।

সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আমাদের সংসদে পাঠিয়েছেন। সরকারি বা বিরোধীদল—উভয় পক্ষেরই দায়িত্ব হলো বাস্তব পরিস্থিতি জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা। তিনি উল্লেখ করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া ফ্যাসিবাদী আমলের সমস্যাগুলোকে অজুহাত হিসেবে দাঁড় না করে সরকার সেগুলো সমাধানের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। জনজীবনের শান্তি, স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুদ্ধের অজুহাতে বিদ্যুৎ সংকট সমাধানে অফিসের সময়সূচি পরিবর্তন, স্কুলের ছুটি বাড়ানো এবং ব্যাংকিং লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। তিনি বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের নামে কিছু মানুষকে সুবিধা দিয়ে রাষ্ট্রকে ঋণগ্রস্ত ও ফতুর করে দেওয়া হয়েছে। বর্তমান সরকার কোনো অজুহাত তুলে জনগণের সমস্যার সমাধান এড়িয়ে যেতে চায় না বলে তিনি জানান।