বাংলাদেশ

দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার আহ্বান রাষ্ট্রপতির

প্রতিবেদক
গণতন্ত্রের শক্তিগুলোর বিভেদ ফ্যাসিস্টদের সুযোগ করে দিতে পারে: প্রধানমন্ত্রী গণতন্ত্রের শক্তিগুলোর বিভেদ ফ্যাসিস্টদের সুযোগ করে দিতে পারে: প্রধানমন্ত্রী র‍্যাব বিলুপ্ত: এসআরবিকে ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল র‍্যাব বিলুপ্ত: এসআরবিকে ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল ছয় মাসে প্রবাসী আয় বাড়ল ১৩.১ শতাংশ ছয় মাসে প্রবাসী আয় বাড়ল ১৩.১ শতাংশ ডাকসু ভিপির বিদায়ী বার্তা: শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ডাকসু ভিপির বিদায়ী বার্তা: শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ইরান যুদ্ধ ট্রাম্পের মেয়াদও ছাড়াতে পারে: উপদেষ্টারা ইরান যুদ্ধ ট্রাম্পের মেয়াদও ছাড়াতে পারে: উপদেষ্টারা সাইবার সুরক্ষা আইনে গুজব ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড সাইবার সুরক্ষা আইনে গুজব ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বরিশালে বিএম কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে বিএম কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার র‌্যাবের নাম বদলে নতুন বাহিনী গঠন সমর্থনযোগ্য নয়: শফিকুর রহমান র‌্যাবের নাম বদলে নতুন বাহিনী গঠন সমর্থনযোগ্য নয়: শফিকুর রহমান জাতীয় সংসদে পাস হলো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন জাতীয় সংসদে পাস হলো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন গ্রামীণ কল্যাণের রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ গ্রামীণ কল্যাণের রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ
সব খবর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহ্বান জানিয়েছেন যে, দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব সাইদুর রহমান খান।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

এসময় রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যত। দুদককে সততা ও সাহসের সঙ্গে দুর্নীতি দমনে কাজ করে যেতে হবে।

রাষ্ট্রপতি দীর্ঘদিনের বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি ও দীর্ঘসূত্রিতা কমানোর জন্য দুদকের প্রতি আহ্বান জানান। তিনি গুরুতর ও বৃহৎ দুর্নীতির ব্যাপারে দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। তিনি দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনকে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।