বাংলাদেশ

সন্তানহারা বাবা-মায়ের আর্তনাদ ও হামে আক্রান্ত শিশুদের করুণ পরিণতি

প্রতিবেদক
ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রস্তুতি ও নকশা সম্পন্ন ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রস্তুতি ও নকশা সম্পন্ন মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের সংসদে পাস হলো এসআরবি বিল, বিলুপ্ত হচ্ছে র‍্যাব সংসদে পাস হলো এসআরবি বিল, বিলুপ্ত হচ্ছে র‍্যাব চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে ২৫ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফার টিকাদান হামের সংক্রমণ নিয়ন্ত্রণে ২৫ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফার টিকাদান প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ ব্যবহার বন্ধে নতুন সরকারি উদ্যোগ প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ ব্যবহার বন্ধে নতুন সরকারি উদ্যোগ ইরানের প্রতি সংহতি প্রকাশ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা রাষ্ট্রপতির ইরানের প্রতি সংহতি প্রকাশ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা রাষ্ট্রপতির আইসিইউতে চিকিৎসাধীন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু আইসিইউতে চিকিৎসাধীন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু নাটোরে ডায়রিয়ার প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে শতাধিক রোগী নাটোরে ডায়রিয়ার প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে শতাধিক রোগী
সব খবর

বিয়ের ১১ বছর পর ফারজানা ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতির ঘরে আসে প্রথম সন্তান ফাইয়াজ হাসান তাজিম। কিন্তু আইভিএফ পদ্ধতিতে জন্ম নেওয়া ৮ মাস ১৮ দিন বয়সী তাজিম আর বেঁচে নেই। গত ২২ এপ্রিল হামে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। গত মার্চ মাস থেকেই তাজিমকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করেছেন তার বাবা-মা। চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে শুধু হামের চিকিৎসার জন্য ১৭ দিনে তাদের চার লাখ টাকার বেশি খরচ হয়েছে। তাজিমের হামের টিকা পাওয়ার কথা ছিল ১ মে, কিন্তু তার আগেই নারায়ণগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পিআইসিইউতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফারজানা ইসলাম বলেন, হামে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, তবুও আমরা সন্তানহারা বাবা-মায়েরা বেঁচে আছি।

একইভাবে হামের ভয়াবহতার শিকার হয়েছে ৪ বছর ৩ মাস বয়সী আকিরা হায়দার আরশি। গত ২ এপ্রিল রাজধানীর মিরপুরে ডা. এম আর খান শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। তার মা সানজিদা হক জানান, হার্টে ছিদ্র থাকায় সময়মতো টিকা দেওয়া সম্ভব হয়নি, আবার টিকা নিতে গেলেও সংকটের কথা বলা হয়েছিল। আকিরা দীর্ঘ ২৭ দিন নিউমোনিয়া ও হামের বিরুদ্ধে লড়াই করেছে। আকিরার বাবা আল আমিন জানান, যে বয়সে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল, আজ সেই বয়সে মেয়ের লাশ কাঁধে নিতে হয়েছে।

গত ২৩ এপ্রিল সাইনবোর্ড মোড়ের বাংলাদেশ নবজাতক হাসপাতালে ৮ মাস বয়সী ফাতেমা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার যমজ বোন খাদিজা ৩৬ দিন হাসপাতালে কাটিয়ে ফিরে এলেও পুরোপুরি সুস্থ নয়। খাদিজার নানি সোনিয়া আক্তার জানান, হাসপাতালে সিট পাওয়া, অক্সিজেন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রের অভাব ছিল প্রকট। তাদের আত্মীয় আয়েশাও একই জটিলতায় শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

এদিকে রাজধানীর আজিমপুর ছোটমণি নিবাসেও হামের থাবা পড়েছে। মাহির, খুশবু, আরিশা, মুনা ও মেহেদি নামের বেশ কয়েকজন শিশু চলতি বছর হাম ও এর জটিলতায় মারা গেছে। ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক তানজিনা আফরিন জানান, পরিবারহীন এই শিশুদের দাফন করতে হয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায়। বর্তমানে নতুন শিশুদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।