শিক্ষা

ডাকসু ভিপির বিদায়ী বার্তা: শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা

প্রতিবেদক
সব খবর

ডাকসু নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে বিদায়ী বার্তা পৌঁছে দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার শিক্ষার্থীদের হাতে খামে মোড়ানো এই বার্তা তুলে দেওয়া হয়। এই বিষয়ে সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে ডাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হওয়ার জন্য শিক্ষার্থীদের সরব থাকার আহ্বান জানান এবং যেকোনো পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিয় শিক্ষার্থীবন্ধু, আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের আজ এক বছর পূর্ণ হলো। নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও আপনাদের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসায় বিগত এক বছরে আমরা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছি।

বাধাবিপত্তি ও আঘাত সহ্য করে আমরা ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি। গণরুম-গেস্টরুমের মতো দীর্ঘদিনের নিপীড়নমূলক সংস্কৃতির অবসান ঘটেছে। একই সাথে পরিবহন, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্যসেবা, এবং হলগুলোতে পড়াশোনার পরিবেশ উন্নয়নে ইতিবাচক রূপান্তরের সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব শান্তিপূর্ণ স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের এই অগ্রযাত্রায় আপনারা প্রত্যেকেই একজন গর্বিত অংশীদার। ডাকসুর এক বছরের পথচলায় পাশে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দন। নিয়মিত ডাকসু নির্বাচন ও ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকুক, এই প্রত্যাশা রইল।

সব খবর