শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

প্রতিবেদক
চীন-ভারত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী চীন-ভারত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, সৎমাকে হত্যার অতীতেও অভিযোগ ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, সৎমাকে হত্যার অতীতেও অভিযোগ আত্মহত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন না প্রিন্স মামুন আত্মহত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন না প্রিন্স মামুন জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ হত্যার চাঞ্চল্যকর সাক্ষ্য জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ হত্যার চাঞ্চল্যকর সাক্ষ্য উচ্চ আদালতে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উচ্চ আদালতে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম ঢাবিতে সাদেকা হালিমসহ ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি ঢাবিতে সাদেকা হালিমসহ ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি আর কোনো কথা বলব না, নীরব থাকার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কোনো কথা বলব না, নীরব থাকার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর
সব খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে আসমা বিনতে মফিজ নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২০০৭/বি নম্বর কক্ষে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহত আসমা অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থী। ঘটনার পর তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মুন্না মিয়া জানান, ক্লাস শুরুর কিছুক্ষণ পরই হঠাৎ ফ্যানটি খুলে নিচে বেঞ্চের ওপর পড়ে। আসমা বেঞ্চের একপাশে বসে থাকায় ফ্যানের পাখার আঘাতে তার মুখের বাম পাশে জখম হয়। ভুক্তভোগী শিক্ষার্থী আসমা বিনতে মফিজ বলেন, ঘটনার সময় তিনি শ্রেণিকক্ষেই ছিলেন। ফ্যানটি হঠাৎ খুলে পড়ায় তার মুখের বাম পাশে আঘাত লেগেছে এবং তিনি এখনো ব্যথা অনুভব করছেন। তিনি বিষয়টির গুরুত্বসহ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি শ্রেণিকক্ষের সব বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পরপরই আহত শিক্ষার্থীর খোঁজ নিয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার কারণ ও অন্যান্য শ্রেণিকক্ষের ঝুঁকি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদের মাধ্যমে বিষয়টি জানার পর তিনি প্রকৌশল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন যে শিক্ষার্থী গুরুতর আহত নন, তবে তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে কোনো অবহেলার সুযোগ নেই। যেসব ভবনে অবকাঠামোগত ত্রুটির আশঙ্কা রয়েছে, সেগুলো দ্রুত পরিদর্শন ও সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনের শ্রেণিকক্ষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২০০৭/বি নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আসমা বিনতে মফিজ অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থী।