শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ: প্রতিশ্রুতির বাস্তবায়নে ধীরগতি ও বিতর্ক

প্রতিবেদক
রাজধানীতে কিশোর গ্যাংয়ের বিস্তার: বছরে অপরাধী বেড়েছে ৩৫ শতাংশ রাজধানীতে কিশোর গ্যাংয়ের বিস্তার: বছরে অপরাধী বেড়েছে ৩৫ শতাংশ মশা মারতে ঢাকা উত্তরের কাছে ওষুধ ধার নিল দক্ষিণ সিটি মশা মারতে ঢাকা উত্তরের কাছে ওষুধ ধার নিল দক্ষিণ সিটি শনিবার রাজধানীতে ওলামা-মাশায়েখ সম্মেলন, থাকবে শীর্ষ আলেমদের অংশগ্রহণ শনিবার রাজধানীতে ওলামা-মাশায়েখ সম্মেলন, থাকবে শীর্ষ আলেমদের অংশগ্রহণ চট্টগ্রামে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার চট্টগ্রামে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার দক্ষিণাঞ্চলের জন্য রাস্তা ও রেলপথ ভিক্ষা চেয়েছেন শফিকুল ইসলাম মাসুদ দক্ষিণাঞ্চলের জন্য রাস্তা ও রেলপথ ভিক্ষা চেয়েছেন শফিকুল ইসলাম মাসুদ নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রতিমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রতিমন্ত্রী ব্রিকস শীর্ষ সম্মেলন: ট্রাম্পের নীতির প্রভাব ও ভারতের কূটনৈতিক চ্যালেঞ্জ ব্রিকস শীর্ষ সম্মেলন: ট্রাম্পের নীতির প্রভাব ও ভারতের কূটনৈতিক চ্যালেঞ্জ বরিশালে সমকাল অফিসের ভেতর থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সমকাল অফিসের ভেতর থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউনিয়ন পর্যায়ে ছোট ব্যবসায় মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের পরিকল্পনা ইউনিয়ন পর্যায়ে ছোট ব্যবসায় মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের পরিকল্পনা বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার
সব খবর

দীর্ঘ ৩৩ বছর পর গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছিল। কিন্তু ১৮ সেপ্টেম্বর এক বছর পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সেই উচ্ছ্বাস অনেকটাই ম্লান হয়ে গেছে। নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতে জয়ী হয়েছিল ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। বাকি পাঁচটি পদের মধ্যে দুটি জাতীয় ছাত্রশক্তি, দুটি স্বতন্ত্র এবং ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু জয়ী হন। তবে নির্বাচিত প্রতিনিধিদের দেওয়া অধিকাংশ প্রতিশ্রুতিই এখনো বাস্তবায়িত হয়নি।

নির্বাচনে জয়ী সমন্বিত শিক্ষার্থী জোট ৯ দফা ইশতেহারে ৪৬টি প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে মাত্র ১৩টি বাস্তবায়িত হয়েছে, ৩০টি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে এবং দুটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। বাকি একটি প্রতিশ্রুতি স্বাস্থ্যবিমা আগে থেকেই চালু ছিল। যেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে, সেগুলো মূলত কমিটি গঠন বা সুপারিশ সিন্ডিকেটে উত্থাপনের মতো প্রাথমিক পর্যায়ে সীমাবদ্ধ। শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন, সেশনজট নিরসন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, শিক্ষক মূল্যায়ন এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মহাপরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো এখনো পূরণ হয়নি।

জাকসুর জিএস ও ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দাবি করেছেন, অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে এবং বাকিগুলো প্রশাসনিক জটিলতার কারণে বিলম্বিত হচ্ছে। তবে শিক্ষার্থীদের বড় একটি অংশ একে প্রতারণা হিসেবে দেখছেন। বিশেষ করে নির্বাচনের সময় নির্দলীয় প্রচারণার কথা বললেও জয়ের পর বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে নেতাদের সম্পৃক্ততা নিয়ে ক্ষোভ বাড়ছে। ভিপি আব্দুর রশিদ জিতু, যিনি আওয়ামী লীগের শেষ সময়ে ছাত্রলীগ নেতা ছিলেন, পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ভিপি হওয়ার পর তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। এছাড়া জিএস মাজহারুল ইসলামকেও জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

বছরজুড়ে জাকসু নেতাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ক্যাম্পাসকে উত্তপ্ত করেছে। স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তাবিষয়ক সম্পাদক হোসনে মোবারকের বিরুদ্ধে দোকান কর্মচারীর গায়ে বাটি ছুড়ে মারার অভিযোগ রয়েছে। এছাড়া অটোরিকশা চলাচলের অনুমোদনের নামে চাঁদা আদায়, ভিপির হলে অবস্থান নিয়ে বিতর্ক এবং ছাত্রত্ব শেষ হওয়ার পরও হলে থাকার সিদ্ধান্ত নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হট্টগোল এবং অডিও কথোপকথনে চাঁদাবাজির সংশ্লিষ্টতায় নেতাদের নাম উঠে আসায় জাকসুর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারিকুল ইসলামের মতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৭১ সালের ১২ জানুয়ারি। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় গতবারের নির্বাচন ছিল দীর্ঘ বিরতির পর একটি প্রত্যাবর্তন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই নতুনত্ব ও প্রত্যাশার তীব্রতা নেই। কারণ নির্বাচনের পর শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বড় একটি ব্যবধান তৈরি হয়েছে। ফলে দীর্ঘ সময় পর আয়োজিত এই ছাত্র সংসদের মেয়াদ শেষে নতুন নির্বাচনের ক্ষেত্রে আগের মতো তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। তখন থেকে ১৯৯২ সাল পর্যন্ত ২০ বছরে নির্বাচন হয়েছে ৯ বার।