অপরাধ

চট্টগ্রামে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মতিনুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মতিনুর রহমান মুগদা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি: অনিয়ম বরদাশত নয় মুগদা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি: অনিয়ম বরদাশত নয় রাজধানীতে কিশোর গ্যাংয়ের বিস্তার: বছরে অপরাধী বেড়েছে ৩৫ শতাংশ রাজধানীতে কিশোর গ্যাংয়ের বিস্তার: বছরে অপরাধী বেড়েছে ৩৫ শতাংশ মশা মারতে ঢাকা উত্তরের কাছে ওষুধ ধার নিল দক্ষিণ সিটি মশা মারতে ঢাকা উত্তরের কাছে ওষুধ ধার নিল দক্ষিণ সিটি শনিবার রাজধানীতে ওলামা-মাশায়েখ সম্মেলন, থাকবে শীর্ষ আলেমদের অংশগ্রহণ শনিবার রাজধানীতে ওলামা-মাশায়েখ সম্মেলন, থাকবে শীর্ষ আলেমদের অংশগ্রহণ দক্ষিণাঞ্চলের জন্য রাস্তা ও রেলপথ ভিক্ষা চেয়েছেন শফিকুল ইসলাম মাসুদ দক্ষিণাঞ্চলের জন্য রাস্তা ও রেলপথ ভিক্ষা চেয়েছেন শফিকুল ইসলাম মাসুদ নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রতিমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: প্রতিমন্ত্রী ব্রিকস শীর্ষ সম্মেলন: ট্রাম্পের নীতির প্রভাব ও ভারতের কূটনৈতিক চ্যালেঞ্জ ব্রিকস শীর্ষ সম্মেলন: ট্রাম্পের নীতির প্রভাব ও ভারতের কূটনৈতিক চ্যালেঞ্জ বরিশালে সমকাল অফিসের ভেতর থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সমকাল অফিসের ভেতর থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউনিয়ন পর্যায়ে ছোট ব্যবসায় মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের পরিকল্পনা ইউনিয়ন পর্যায়ে ছোট ব্যবসায় মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের পরিকল্পনা
সব খবর

চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশীর জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত ওই ভবনের অষ্টম তলায় এই যৌথ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন এবং নেপাল ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে ডিজিটাল প্রতারণা, মাদক ব্যবসা, এটিএম জালিয়াতি, অনলাইন ক্যাসিনো, স্বর্ণ চোরাচালান ও মানবপাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। শুক্রবার বিকেলে দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।

অভিযানে অপরাধীদের কাছ থেকে ১৭০টি ডিভাইস উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি অ্যাপল ট্যাব, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস ও একটি প্রিন্টার রয়েছে। এ ছাড়া পাঁচটি পেনড্রাইভ, চারটি সিমকার্ড, তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ড জব্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, গত এক মাস ধরে ওই ভবনে বিদেশিদের আনাগোনা ছিল এবং তারা নিজেদের শিক্ষার্থী পরিচয় দিলেও সেখানে ক্যাসিনোসদৃশ কার্যক্রম চলত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা প্রায় দেড় মাস আগে ওই ভবনটি ভাড়া নিয়ে প্রতারণামূলক কার্যক্রম শুরু করে। তারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে স্ক্যামিংয়ের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নিত। এ ছাড়া তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তাকারী দেশি ও বিদেশি সহযোগীদের শনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।